ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল পদত্যাগ করলেন জয়পুরহাট এনসিপির আহ্বায়ক এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল তিন বছর বাড়ানোর আহ্বান বাণিজ্যমন্ত্রীর দেরি করে যাওয়ায় নিজ এলাকার বন্যার্তদের কাছে ক্ষমা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক-মহাসড়ক দ্রুত সংস্কারের নির্দেশ: সড়ক প্রতিমন্ত্রী কানাডার ওপর ক্ষেপেছেন ট্রাম্প, নতুন শুল্ক আরোপের হুমকি শাহজালাল (রহ.) মাজারে সিন্ডিকেট নিয়ে ভয়াবহ তথ্য দিলেন সাবেক ডিসি সারোয়ার আলম বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুই দিন পর মরদেহ মিলল পাটখেতে টানা সপ্তম রাতেও ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়িত হবে দেশ: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

২০২১ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, মুজিববর্ষে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে আমরা সব ঘরে আলো জ্বালাবো।

বৃহস্পতিবার দেশের ১৮ জেলার ৩১টি উপজেলার শতভাগ বিদ্যুতায়নের উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে দুটি পাওয়ার প্ল্যান্ট, ১১টি গ্রিড সাব-স্টেশন, ছয়টি নতুন সঞ্চালন লাইনেরও উদ্বোধন করেন সরকারপ্রধান। সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে এগুলো উদ্বোধন করেন তিনি।

শেখ হাসিনা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে বিদ্যুৎ জরুরি। তাই বিদ্যুৎ উৎপাদের জন্য সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশে শতভাগ বিদ্যুতায়ন হবে।

বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘দেশে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি। তবুও ২০২১ সালের মধ্যে পুরো দেশ শতভাগ বিদ্যুতায়িত হবে। জনগণের স্বার্থে সরকার এ খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে।’

সরকারপ্রধান আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে নির্দিষ্ট কোনো এলাকা নয়; দেশব্যাপী সুষম উন্নয়ন করে যাচ্ছে। তারই ধারবাহিকতা গ্রামের মানুষের কাছে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষমতায় আসার পর আমাদের প্রধান চেষ্টা ছিল রাস্তাঘাটের উন্নয়ন ও বিদ্যুতের ব্যবস্থা। শুধু বাতি জ্বেলে বসে থাকা নয়। বিদ্যুৎ থাকলে কর্মসংস্থানের ও অর্থনৈতিক উন্নয়নের একটা সুযোগ সৃষ্টি হয়। ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে আমরা এ পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করতে পেরেছি। বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক বাড়িয়েছি।’

সব জায়গায় যাতে বিদ্যুৎ পৌঁছায় সেজন্য সৌরবিদ্যুতের উদ্যোগ নেওয়া হয় বলেও প্রধানমন্ত্রী জানান। তিনি বলেন, ‘মুজিববর্ষে ২০২০ থেকে ২০২১ সালের মধ্যে আমরা সব ঘরে আলো জ্বালবো।’

২০৪১ সালের মধ্যে দেশে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। শহরের পাশাপাশি গ্রামের মানুষও যাতে বিদ্যুৎ পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার মন্ত্রণালয়ের কার্যালয় থেকে অনুষ্ঠানে সংযুক্ত হন। মন্ত্রণালয়ের সচিব এবং ২৭টি জেলার জনপ্রতিনিধিরাও ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।

প্রধানমন্ত্রী এর আগে ২৫৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। নতুন করে ৩১টি উপজেলা উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো। এর ফলে দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঝালকাঠিতে হাত বাঁধা অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার, দুই ফ্ল্যাটে চুরি

২০২১ সালের মধ্যে শতভাগ বিদ্যুতায়িত হবে দেশ: প্রধানমন্ত্রী

আপডেট সময় ১১:৪০:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০