ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া-আরাধ্যা

আকাশ বিনোদন ডেস্ক :

করোনাভাইরাসকে জয় করে বাড়ি ফিরলেন বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছরের মেয়ে আরাধ্যা বচ্চন। মা ও মেয়ে দুই জনেরই কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে এখনও হাসপাতালেই পর্যবেক্ষণে থাকবেন অমিতাভ ও অভিষেক বচ্চন।

সোমবার টুইটারে এ খবর জানান অভিষেক। তিনি লেখেন, ‘ক্রমাগত প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। চিরঋণী। ঐশ্বরিয়া ও আরাধ্যার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তারা এখন বাড়িতেই থাকবেন। আমি ও আমার বাবা হাসপাতালে মেডিকেল কর্মীদের পর্যবেক্ষণে থাকব।’

গত ১১ জুলাই করোনা পজিটিভ ধরা পড়ায় মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি নিজেই টুইটারে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান। সেদিন রাতেই রিপোর্ট পজিটিভ আসে ছেলে অভিষেকেরও। তিনিও ওই হাসপাতালেই ভর্তি হন।

প্রাথমিকভাবে বাড়ির সবার কোভিড রিপোর্ট নেগেটিভ এলেও দ্বিতীয় পরীক্ষায় ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যার কোভিড রিপোর্ট পজিটিভ আসে। প্রথমে তারা বাড়িতেই কোয়ারেন্টাইনে ছিলেন। তবে পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। যদিও অমিতাভ পত্নী জয়া বচ্চন ও পরিবারের অন্য সবার করোনা রিপোর্ট নেগেটিভ আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

করোনাকে জয় করে বাড়ি ফিরলেন ঐশ্বরিয়া-আরাধ্যা

আপডেট সময় ১০:৩০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০