ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ কোনোভাবেই উগ্রবাদকে প্রশ্রয় দেবে না সরকার:প্রধানমন্ত্রী অহংকারী মনোভাব বাদ দিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরকারের বসা উচিত:নাসীরুদ্দীন পাটওয়ারী ২৬ কার্যদিবসের বাজেট অধিবেশন সমাপ্ত, ১০ সরকারি বিল পাস এমপিরা পৃষ্ঠপোষক না হলে দুর্নীতি কানে ধরে বিদায় নেবে:সংসদে বিরোধীদলীয় নেতা সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে চালু হবে ‘ইউনিভার্সাল কার্ড’

ঈদযাত্রা জনদুর্ভোগ কমাতে ফ্লাইওভারসহ উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ

আকাশ জাতীয় ডেস্ক:

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ও জনদুর্ভোগ কমাতে ফ্লাইওভারসহ অন্যান্য উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখতে আবারও নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ তার রাজধানীর সংসদ ভবন এলাকার সরকারি বাসভবন থেকে ঈদকে সামনে রেখে গাজীপুরের মেয়র, সংসদ সদস্য, সড়ক বিভাগ ও আইনপ্রয়োগকারী সংস্থার সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ নির্দেশ দেন।

টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা এবং বাইপাস, নবীনগর-চন্দ্রা, ভোগড়া-চন্দ্রা-কালিয়াকৈর- এলেঙ্গা করিডোর পর্যন্ত ট্রাফিক ব্যবস্থাপনা যথাযথ করার নির্দেশ দেন সেতুমন্ত্রী। বলেন, এমনটি হলে ঘরমুখো মানুষের ভোগান্তি কম হবে।

ওবায়দুল কাদের বলেন, ঈদের আগের দুদিন গাজীপুর এলাকার গার্মেন্টসগুলো ছুটি হওয়ায় সড়কে যাত্রীদের চাপ বেড়ে যায়। তাই বিজেএমইএর সঙ্গে পরিকল্পনা করে বাড়তি চাপ মোকাবেলার প্রস্তুতি নেয়ার নির্দেশ সেতুমন্ত্রী।

ঈদের আগের ৩ দিন মহাসড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতে পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

তিনি বলেন, স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে সরকার।

এ বিষয়ে পুলিশ ট্রাফিক বিভাগসহ অন্যান্য সংস্থাগুলোকে গুরুত্ব দিতে হবে। না হয় ঈদযাত্রা অনেকের জন্য অন্তিম যাত্রার ঝুঁকি নিয়ে আসবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঈদযাত্রা জনদুর্ভোগ কমাতে ফ্লাইওভারসহ উন্নয়ন কাজ সাময়িক বন্ধ রাখার নির্দেশ

আপডেট সময় ০৪:৫৪:৩২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২০