ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, মুজিববর্ষেই সারাদেশে শতভাগ বিদ্যুতায়ন করা হবে। ইতিমধ্যে দেশের ৯৭ ভাগ বিদ্যুতায়ন হয়েছে এবং বাকিটুকু ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আর এই অর্জন, সম্মানিত গ্রাহকসহ বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও সঞ্চালন কার্যক্রমের সাথে জড়িত সকলের। প্রকৃতপক্ষে, গ্রাহক সন্তুষ্টিই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের সাথে বিদ্যমান আস্থার সম্পর্ক আরও জোরদার করতে পরিকল্পনা মাফিক যোগাযোগ কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে “বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্প সমূহের জুলাই ২০১৯ থেকে জুন ২০২০ পর্যন্ত বাস্তবায়ন আগ্রগতি পর্যালোচনা” সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে আরএডিপি বাস্তবায়ন ৯৪.৪০%, অনেকটাই ভালো। ২০২০-২০২১ অর্থ-বছরে অবশ্যই যেন শতভাগ বাস্তবায়িত হয়, সে লক্ষ্যেই নির্ধারিত পরিকল্পনা অনুসারে সকলকে আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে।

উল্লেখ্য, ২০১৯-২০২০ অর্থ-বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ১০৪টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৪৬২৬.৬৫৮ কোটি টাকা। বাস্তবায়ন ৯৪.৪০%। ২০২০-২০২১ অর্থ-বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে বিদ্যমান ৮৭ প্রকল্পের মধ্যে অর্থ-মন্ত্রণালয়ের মানদণ্ড অনুসারে ৩৪টি প্রকল্প উচ্চ অগ্রাধিকার, ২৬টি প্রকল্প মধ্যম ও ২৭টি প্রকল্প নিম্ন অগ্রাধিকারের তালিকায় রাখা হয়েছে।

অনলাইনে এই সভায় অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সচিব ড. সুলতান আহমেদ, পিডিবি’র চেয়ারম্যান বেলায়েত হোসেন, আরইবি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মঈন উদ্দিন ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ সংশ্লিষ্ট সংস্থা প্রধানরা সংযুক্ত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জাপান সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মুজিববর্ষেই শতভাগ বিদ্যুতায়ন হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট সময় ১০:৫৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০