ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী আমাকে ঋণখেলাপি বলে জাতির কাছে ছোট করা হয়েছে: সংসদে এমপি সারোয়ার ২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে দেড় কোটির বেশি পরিবার উন্নত বাংলাদেশ গড়তে দক্ষ যুবসমাজ গড়ে তোলার বিকল্প নেই : রাষ্ট্রপতি জুলাই শহীদদের স্মৃতি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে: আমানউল্লাহ আমান যুক্তরাষ্ট্র একটি ‘জলদস্যু’ রাষ্ট্রে পরিণত হবে: লুলা সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি শিক্ষার্থীদের ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষা নেওয়া হবে, আশ্বাস শিক্ষামন্ত্রীর ‘আমি কে তুমি কে, ফার্মের মুরগি ফার্মের মুরগি’ জানুয়ারিতে এসএসসি ও জুনে এইচএসসি পরীক্ষা

দুটি প্রতিষ্ঠানের প্রতারণায় করোনায় নমুনা পরীক্ষায় আগ্রহ ও আস্থা কমছে: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দুটি প্রতিষ্ঠানের প্রতারণার কারণে করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় মানুষের আগ্রহ যেমন কমছে এবং আস্থাও কিছুটা কমছে।’ তিনি নমুনা সংগ্রহের পর যাতে রেজাল্ট দিতে দীর্ঘ সময় না লাগে সে দিকে ল্যাবগুলোকে মনোযোগ দেওয়ার আহ্বান জানান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ রবিবার তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি আরও বলেন, বিদেশে যেতে চাইলে সরকারের নতুন সিদ্ধান্ত মোতাবেক সরকার নির্ধারিত ১৬টি প্রতিষ্ঠান থেকে করোনার সনদ গ্রহণ করতে হবে। অসহায় দরিদ্র মানুষ ফি দিয়ে পরীক্ষা করাতে হয় বলে নমুনা পরীক্ষা করছে না, করোনার অভিঘাতে অনেক মানুষ এখন কর্মহীন। তাই আর্থিক সক্ষমতার কথা বিবেচনা করে ফি ছাড়া পরীক্ষার সুযোগ প্রদানের বিষয়টি বিবেচনার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করেন সেতুমন্ত্রী।

তিনি আরও বলেন, সারাদেশে বিভিন্ন স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে লাখ লাখ শিক্ষক কর্মচারী কর্মরত। সরকারি ও এমপিওভুক্ত ছাড়া বিশাল একটি অংশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত। এ সংকট কালে তাদের বেতন ভাতা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের।

বিএনপি সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বৈশ্বিক এ সংকটে দায়িত্বশীল ভূমিকা পালন না করে দেশ বিরোধী অপপ্রচার ও মিথ্যাচারে লিপ্ত। ইতালি প্রবাসী বিএনপির এক নেতার দেশ বিরোধী অসত্য বক্তব্য প্রবাসীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। লক্ষ লক্ষ প্রবাসীদের অস্থিরতায় ফেলে দেয়া এমন অসত্য বক্তব্যে ইতালি প্রবাসীরাসহ পুরো জাতি ক্ষুব্ধ।বিএনপি দেশে-বিদেশে যে ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী তা আবারও প্রমাণ হলো। মিথ্যাচারের ঢোলক বাজিয়ে দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার করাই হচ্ছে বিএনপির রাজনীতি। সরকারের বিরোধিতা করতে গিয়ে বিএনপি দেশের বিরোধিতায় নেমেছে, মিথ্যাচার করছে। এসব কারণেই বিএনপি দিন দিন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

দুটি প্রতিষ্ঠানের প্রতারণায় করোনায় নমুনা পরীক্ষায় আগ্রহ ও আস্থা কমছে: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৩:৪০:২০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২০