ঢাকা ১০:০২ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

আকাশ জাতীয় ডেস্ক:  

নেপালের প্রধানমন্ত্রী পিকে শর্মা ওলির দেওয়া বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছে জাগ্রত হিন্দু সমাজ। আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নেপালের প্রধানমন্ত্রী ওলির দেয়া বক্তব্যকে বিভ্রান্তিমূলক উল্লেখ করে মানববন্ধন থেকে এর তীব্র নিন্দা জানানো হয়। সংগঠনটির দাবি, অদৃশ্য শক্তির প্ররোচনায় ভগবান রামের জন্মভূমি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সেই সঙ্গে ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার দাবি জানায় সংগঠনটি। এসময় ভারত বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় করার আহ্বান জানান সংগঠনের নেতারা।

সম্প্রতি প্রধানমন্ত্রী ওলি এক বক্তব্যে বলেন, ‘অযোধ্যা নেপালে অবস্থিত, আর রাম ছিলেন নেপালি রাজপুত্র’। ওলির দেওয়া এমন মন্তব্যের বিরুদ্ধে জাতীয় ও আন্তর্জাতিকভাবে বিরোধিতা শুরু হয়।
নেপালের প্রধানমন্ত্রী পিকে শর্মা ওলির এমন মন্তব্যের বিরোধিতা করেন দেশটির কমিউনিস্ট পার্টি। সংগঠনটি প্রধানমন্ত্রী ওলিকে অচিরেই ক্ষমা চাওয়ার অনুরোধ জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

নেপালের প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ঢাকায় মানববন্ধন

আপডেট সময় ০৯:৫১:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০