ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী জনগণের কল্যাণে পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে : ডিএমপি কমিশনার টকশোতে আর দেখা যাবে না গোলাম মাওলা রনিকে গাজা পুনর্গঠনে ১০০ কোটি ডলারের সহায়তা উদ্যোগ ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের দুই বছরের কারাদণ্ড মডেল মসজিদ প্রকল্পে দুর্নীতি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক কাজ : স্বরাষ্ট্রমন্ত্রী মাতারবাড়ী সমুদ্র বন্দর চালু হলে কমবে পণ্য পরিবহন ব্যয়: নৌমন্ত্রী প্রাথমিক শিক্ষাকে আরও কার্যকর করতে কাজ করছে সরকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জয়পুরহাটে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড

বিশ্বে হাজারো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে হিংসা-বিদ্বেষের কারণে: পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

হিংসা-বিদ্বেষের কারণে পৃথিবীতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন। কক্সবাজারে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গা শরণার্থীও এসব কারণেই বাস্তুচ্যুত হয়েছেন বলে মন্তব্য করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

গতকাল সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে নতুন শিক্ষার্থীদের ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন এমন মন্তব্য করেন বলে আজ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পৃথিবীতে যুদ্ধ, বিগ্রহ ও অশান্তির কমাতে হলে ধর্ম, বর্ণ, গোষ্ঠী নির্বিশেষে একে অপরের প্রতি বিদ্বেষ কমাতে হবে। হিংসা-বিদ্বেষের কারণে পৃথিবীতে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হচ্ছে। মিয়নমারের ১১ লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী বাস্তুচ্যুত হওয়ার কারণও হিংসা-বিদ্বেষ।’

আগামীতে বাংলাদেশ পৃথিবীতে টেকসই শান্তি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখতে চায় বলেও জানান মন্ত্রী।

তথ্যপ্রযুক্তি খাতের গুরত্বের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তথ্য প্রযুক্তি খাতে দক্ষদের জন্য সারা বিশ্বে কর্মসংস্থানের বাজার উন্মুক্ত রয়েছে। এক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের দক্ষতা অর্জন করতে হবে। বর্তমানে বাংলাদেশে প্রায় ৬ লক্ষ তথ্য প্রযুক্তিখাতে দক্ষ জনবল আছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শীতার কারণে বাংলাদেশ এই খাতে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বলে মনে করেন মোমেন।

নতুন শিক্ষার্থীদের উদ্দেশে মোমেন বলেন, ‘কোন দেশের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো শিক্ষা। শিক্ষা দূর্বল হলে নীতি,রাষ্ট্রীয় আইন-কানুন দূর্বল হয়,দেশ পিছিয়ে যায়। এ কারণে গুণগতমানের শিক্ষার গুরুত্ব সবসময়। শিক্ষা ছাড়া উন্নত জীবন সম্ভব নয়। আত্মবিশ্বাস এবং বর্তমান সময়কে সর্বোচ্চ ব্যবহার করতে পারলে সফলতা আসবে। অতীত থেকে প্রেরণা নিতে হবে কিন্তু অতীত নিয়ে বসে থাকা চলবেনা।’

ভবিষ্যতের নিরাপদ জীবনযাপনের জন্য শিক্ষার্থীদের এখন পরিশ্রম করার তাগিদ দেন মন্ত্রী। যথাযথ শিক্ষা অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে শিক্ষার্থীরা এই দেশকে বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে পররাষ্ট্রমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল নবীনবরণ অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. রেজাউল করিম, উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা এ.এন.এম মেশকাত উদ্দীন, রেজিস্ট্রার মেজর জেনারেল (অব.) কাজী ফখরুদ্দীন আহমেদসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও নবাগত শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ম্যানেজারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, নীরবতা ভাঙলেন শ্রাবন্তী

বিশ্বে হাজারো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে হিংসা-বিদ্বেষের কারণে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:৪০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২০