ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন শেষ ১৫ রানে ৪ উইকেট হারিয়ে সিরিজ হারল বাংলাদেশ বাংলাদেশকে বিনিয়োগবান্ধব করতে সরকার সবকিছু করবে: মাহদী আমিন চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৮ আসামি মৃত্যুর গুজবে থানায় হামলা, পুলিশসহ আহত ১২ হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী দেশ হোক সব প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল: প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে বাণিজ্য ভারসাম্যহীনতা কমাতে উদ্যোগ নিয়েছে সরকার সরকারি ক্রয়ে লিড টাইম আরও কমাতে বিপিপিএকে পরিকল্পনা মন্ত্রীর নির্দেশ যুক্তরাষ্ট্রে খাবার ডেলিভারির সময় দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি নিহত

ছুটি বাড়বে কিনা জানা যাবে ঈদের পর

আকাশ জাতীয় ডেস্ক:

দিন দিন করোনা পরিস্থিতির অবনতির মধ্যে সাধারণ ছুটি আরও বাড়বে কিনা তা ঈদের পর বৃহস্পতিবারে (২৮ মে) জানা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে ছুটির বিষয়ে দিক-নির্দেশনা আসতে পারে বলেও জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

গত ২৬ মার্চ থেকে কয়েক দফা ছুটি বাড়ানোর পর সবশেষ ছুটি ৩০ মে পর্যন্ত ঘোষণা করা আছে। এবার ঈদের মধ্যেই এই ছুটি পড়েছে। সোমবার (২৫ মে) ঈদ উদযাপিত হলে সাপ্তাহিক ছুটি শেষে ৩১ মে রোববার অফিস খোলা হতে পারে।

ছুটি নিয়ে আর কোনো সিদ্ধান্ত আছে কিনা জানতে চাইলে ফরহাদ হোসেন রোববার (২৪ মে) বাংলানিউজে বলেছেন, আগামী বৃহস্পতিবার একটা সিদ্ধান্ত আসতে পারে। এখন প্রতিদিনই করোনারোগী বাড়ছে, সে বিষয়টাও দেখতে হবে।

ক্ষুধায় যাতে কেউ কষ্ট না পায়, সবাই যেন খাদ্য সংস্থান করে খেতে পারে, কর্মকাণ্ড করতে পারে; আমরা ভবিষ্যতকে অনিশ্চিত করবো না। ঝড় একটার পর একটা আসবে, বিভিন্ন দুর্যোগ আমাদেরই মোকাবিলা করতে এগোতে হবে।

প্রধানমন্ত্রী কাজ করে নিজের ভাগ্য পরিবর্তনের সুযোগ তৈরি করে দিয়েছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সেটা মাথায় রেখে হয়তো তিনি ছুটির বিষয়ে চিন্তা-ভাবনা করছেন। ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববারের ভাষণে (ছুটি) কী হবে কিনা জানি না, তবে ২৮ তারিখের সব জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিথ্যা ও প্রোপাগান্ডায় জামায়াতের কাছে আওয়ামী লীগ শিশু: রাশেদ খাঁন

ছুটি বাড়বে কিনা জানা যাবে ঈদের পর

আপডেট সময় ০৩:৩২:১৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২০