ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ইতালি-অস্ট্রিয়া-স্পেন-ডেনমার্কে লকডাউন শিথিল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধে বলবৎ থাকা লকডাউন কিছু শিথিল করেছে অস্ট্রিয়া। এর ফলে সেখানকার শত শত দোকানপাট পুনরায় খুলেছে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, গার্ডেন সেন্টার, ডিআইইউ স্টোর এবং ছোট ছোট দোকান খোলা যাবে কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। খবর বিবিসির।

ইতালিতেও অল্প পরিসরে দোকানপাট খোলা এবং ব্যবসা চালু করার অনুমতি দেয়া হয়েছে। করোনাভাইরাস মহামারিতে ইতালিতে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

তবে যেসব এলাকায় করোনা তাণ্ডব চালিয়েছে সেখানে এখনও লকডাউন পুরোমাত্রায় বলবৎ রয়েছে। লোম্বার্দি ও উত্তরাঞ্চলীয় এলাকায় আরও সময়ের জন্য লকডাউন থাকবে।

পাঁচ সপ্তাহ লকডাউন থাকার পর বইয়ের দোকান, স্টেশনারি এবং বাচ্চা ও শিশুদের কাপড়ের দোকান খুলেছে ইতালিতে। তবে ক্রেতার সংখ্যা ও হাইজিনের ব্যাপারে কঠোর নিয়ম মেনে চলতে বলা হয়েছে।

অস্ট্রিয়া ও ইতালি ছাড়াও ইউরোপের আরও কয়েকটি দেশ লকডাউন শিথিল করেছে। সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে স্পেন। করোনায় বিশ্বের মধ্যে যে তিনটি দেশে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে স্পেন সেগুলোর একটি।

তবে দেশটি কিছু কিছু ব্যবসা চালু করার অনুমতি দিয়েছে। গত ২০ মার্চের পর দেশটিতে মঙ্গলবার সবচেয়ে কম সংক্রমণ হয়েছে। মৃত্যুর হারও অনেকটা কমে এসেছে।

ইউরোপের আরেক দেশ ডেনমার্ক ছোট বাচ্চাদের স্কুল খোলার অনুমতি দিয়েছে। এছাড়া পোল্যান্ড জানিয়েছে, তারা রোববার থেকে ধীরে ধীরে ব্যবসা প্রতিষ্ঠান খোলার অনুমতি দেবে। সেক্ষেত্রে আগে দোকানপাট খোলার অনুমতি দিতে পারে দেশটি।

যদিও ফ্রান্সে লকডাউন আরও চার সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী ১১ মে পর্যন্ত ফ্রান্সে লকডাউন বৃদ্ধি করেছেন। টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি বলেন, বর্তমান বিধিনিষেধের কারণে এই ভাইরাসের সংক্রমণ কমেছে, তবে এটি পরাজিত হয়নি।
এদিকে জার্মানির রবার্ট কোচ পাবলিক হেলথ ইন্সটিটিউটের প্রধান বলেছেন, সংক্রমণ কিছু ধীরগতির হয়ে আসছে কিন্তু এখনও সবকিছু খুলে দেয়া ঠিক হবে না।

অন্যদিকে ইউরোপের কয়েকটি দেশে করোনার সংক্রমণ কমে আসাটা স্বাগত জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কিন্তু এখনই বিধিনিষেধ তুলে নেয়ার সময় আসেনি বলে সতর্ক করে দিয়েছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন

ইতালি-অস্ট্রিয়া-স্পেন-ডেনমার্কে লকডাউন শিথিল

আপডেট সময় ১২:১৪:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০