ঢাকা ০১:৫১ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একই প্রশ্নে এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, প্রশ্নফাঁস ঠেকাতে কঠোর সতর্কতা বর্তমানে সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ : তথ্যমন্ত্রী পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি এবছর ২০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে রাশিয়া যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা

উত্ত্যক্তের অভিযোগ করায় ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠিতে নবম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার রাতে ফরহাদ সিকদার নামে এক যুবকের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।

মঙ্গলবার দুপুরে ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম কবির হোসেনের আদালতে জবানবন্দি দিয়েছে নির্যাতিত স্কুলছাত্রী।

পুলিশ ও নির্যাতিত ছাত্রীর পরিবার জানায়, ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের নবম শ্রেণির ওই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করত ছত্রকান্দা গ্রামের হান্নান সিকদার হানুর ছেলে ফরহাদ সিকদার (২১)। বিষয়টি নিয়ে ওই ছাত্রীর বাবা ফরহাদের বাবার কাছে অভিযোগ করেন।

এতে ক্ষিপ্ত হয়ে ফরহাদ ১৭ মে দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে ছত্রকান্দা গ্রামের সড়ক থেকে জোর করে ওই ছাত্রীকে তুলে পাশের একটি নির্জন বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দেয়া হয় ওই ছাত্রীকে।

ঘটনার পর মেয়েটি বাড়িতে এসে তার পরিবারের সদস্যদের ধর্ষণের বিষয়টি জানায়। নির্যাতিত ওই ছাত্রীর বাবা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ঘটনা জানালেও কোনো সুরাহা না পেয়ে সোমবার থানায় মামলা করেন।

ঝালকাঠি থানার ওসি আবু তাহের মিয়া বলেন, মামলা দায়েরের পরপরই রাতে অভিযুক্ত ফরহাদকে গ্রেফতারের জন্য অভিযান চালানো হয়। ফরহাদকে গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা চালানো হচ্ছে।

মঙ্গলবার ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি গ্রহণ করা হয়েছে। বুধবার তার মেডিকেল পরীক্ষা করানো হবে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়ব আমরা: কেপ ভার্দে প্রেসিডেন্ট

উত্ত্যক্তের অভিযোগ করায় ঝালকাঠিতে স্কুলছাত্রীকে ধর্ষণ

আপডেট সময় ১০:১৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮