ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পোপের সঙ্গে সেলফি তুলে তারকা বনে গেছেন পাকিস্তানি চিকিৎসক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সেলফি তুলে রীতিমতো তারকা বনে গেছেন পাকিস্তানের এক চিকিৎসক। ড্যানিয়েল বাশির নামে ২৬ বছরের এ চিকিৎসক পাকিস্তানি খ্রিস্টান সম্প্রদায়ের একজন সদস্য।

পোপের সঙ্গে তোলা তার সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। সেলফি তোলার ঘটনার বিবরণ দিয়ে ড্যানিয়েল বাশির এএফপিকে বলেন, গত মাসে ভ্যাটিকানে একটি যুব সম্মেলন অংশ নেয়ার সময় তিনি ওই সেলফিটি তুলেছেন।

তিনি পোপকে সিন্ধুপ্রদেশের ঐতিহ্যবাহী আজরাখ শাল উপহার দিয়েছেন। পোপ সেই শালটি শরীরে জড়িয়ে চওড়া হাসি দিয়ে তার সঙ্গে সেলফিটি তুলেছেন। ফেসবুকে পোস্ট করা ছবির ক্যাপশনে বাশির লিখেছেন- আমার হৃদয়টা সুখে পরিপূর্ণ হয়ে গেছে।

এএফপিতে দেয়া সাক্ষাৎকারে বাশির বলেছেন, পোপ শালটি দেখে খুশি হয়েছেন। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করে সেটি উপহার দিয়েছি। পোপ তাকে বলেছেন, পোপ প্রতিদিনই পাকিস্তানে শান্তির জন্য প্রার্থনা করেন।

বাশির বলেন, ছবিটি ফেসবুকে পোস্ট করার পর তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। আমার কাছেও প্রচুর ফোন আসতে শুরু করে। বিভিন্ন গণমাধ্যম আমার সাক্ষাৎকার নিতে আমার সঙ্গে যোগাযোগ করে। তিনি বলেন, পোপের সঙ্গে তিনি পাকিস্তানের সংখ্যলঘুদের ওপর যে বৈরী আচরণ করা হয়, তা নিয়ে কথা বলেছেন।

চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কোয়েটায় আইএসের গুলিতে চার খ্রিস্টান নাগরিক নিহত হয়েছেন। এর আগে গত বছর একটি গির্জায় আইএসের আত্মঘাতী হামলায় আটজন নিহত হয়েছিলেন।

বাশির বলেন, করাচিতে আমি নিজেকে অনেকটা নিরাপদ মনে করি। কিন্তু বিভিন্ন অঞ্চলে খ্রিস্টান সংখ্যালঘুদের ওপর যে আচরণ করা হচ্ছে, তা দেখে আমি শঙ্কিত। তিনি বলেন, সংখ্যালঘুদের যে হামলা করা হয়, তাতে আমি ব্যথিত। কিন্তু পাকিস্তানে বাস করতে পেরে আমি সুখী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পোপের সঙ্গে সেলফি তুলে তারকা বনে গেছেন পাকিস্তানি চিকিৎসক

আপডেট সময় ১০:৫০:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৮ এপ্রিল ২০১৮