ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় ১০ তলা থেকে পড়ে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু স্থানীয় সরকার নির্বাচন ও তফসিলের সম্ভাব্য সময় জানালেন ইসি আনোয়ারুল স্থানীয় সরকার শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল জামায়াত যেদিন লোগো থেকে আকিমুদ দ্বীন উঠিয়েছে সেদিনই তারা পরাজিত: চরমোনাই পীর

বাড়ি নেই তাই দলীয় কার্যালয়ে উঠেছেন মানিক সরকার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ত্রিপুরার সদ্য বিদায় নেয়া মুখ্যমন্ত্রী মানিক সরকার স্ত্রী পাঞ্চালি ভট্টাচার্যকে নিয়ে তার দল সিপিএমের রাজ্য অফিসে উঠেছেন বসবাসের জন্য।

২০ বছর ধরে রাজ্যের ক্ষমতায় থাকা মানিক সরকারের ব্যক্তিগত কোনো বাড়ি নেই। গতকাল মুখ্যমন্ত্রিত্ব থেকে বিদায় নিয়ে সরকারি বাসভবন ছাড়ার পর থাকার জায়গা নেই বলে দলীয় কার্যালয়ের অতিথি কক্ষে বসবাস শুরু করেন তিনি।

সিপিএমের ত্রিপুরা রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিজন ধর সাংবাদিকদের এ কথা নিশ্চিত করেন। খবর এনিডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।

দলীয় কার‌্যালয়ের রান্নাঘরে নিরামিষভোজী এ নেতার খাবার তৈরি করা হচ্ছে বলে জানান অফিস সেক্রেটারি হরিপদ দাস।

হরিপদ জানান, তার (মানিক) কাছে বই, কাপড় এবং কিছু সিডি দেয়া হয়েছে। যদি নতুন সরকার তার থাকার জন্য কোয়ার্টার বরাদ্দ করে তাহলে তিনি এখান থেকে স্থানান্তর হতে পারেন।

ভারতের উত্তর-পূর্ব রাজ্য ত্রিপুরায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে হেরে যায় মানিক সরকারের দল সিপিএম। নির্বাচনে বিজয়ী কট্টর হিন্দুত্ববাদী দল বিজিপি আজ শুক্রবার ওই রাজ্যে নতুন সরকার গঠন করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজিপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব।

এর আগে গতকাল মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ছেড়ে সস্ত্রীক দলীয় কার‌্যালয়ে ওঠেন নিঃসন্তান মানিক-পাঞ্চালি দম্পতি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেসিকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় ঘোষণা আইএফএফএইচএসের

বাড়ি নেই তাই দলীয় কার্যালয়ে উঠেছেন মানিক সরকার

আপডেট সময় ১০:৫৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ মার্চ ২০১৮