ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী দিল্লিতে হোটেলে ভয়াবহ আগুনে নিহত ২০ এক মামলায় জামিন পেলেন দীপু মনি দেশের প্রত্যেকটি নাগরিককে মাথায় রেখে বাজেট দেওয়া হচ্ছে : অর্থমন্ত্রী গাজার বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলা, বহু হতাহত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রহমতুল্লাহ মারা গেছেন স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে স্ত্রীসহ নিহত ২ রামিসা হত্যা: আদালতে দায় স্বীকার সোহেলের, যুক্তিতর্ক বৃহস্পতিবার বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আ.লীগের এক নেতাকে বিমানবন্দরে পৌঁছে দিতে ৩ কোটি টাকা দাবি করেছিলেন হান্নান মাসউদ: রাশেদ

ভূমিকম্পে পাপুয়া নিউগিনিতে ৩০ জনেরও বেশি প্রাণহানির আশঙ্কা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাপুয়া নিউগিনির পার্বত্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ৩০ জনেরও বেশি প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতির ব্যাপকতা নিয়ে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

ইউএসজিএসের তথ্যানুযায়ী, স্থানীয় সময় সোমবার ভোর ৩টা ৪৫ মিনিটে রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৫৬০ কিলোমিটার দূরে পাপুয়া নিউগিনির প্রধান দ্বীপের কেন্দ্রস্থলের কাছে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়। -খবর এএফপি।

ভূমিকম্পের পর প্রত্যন্ত অঞ্চলটিতে দুটি শক্তিশালী পরাঘাত হয়েছে। এতে বিরাট অংশজুড়ে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

পিএনজি পোস্ট কুরিয়ার পত্রিকা জানায়, সাউদার্ন হাইল্যান্ডসের রাজধানী মেন্দিতে অন্তত ১৩ নিহত হয়েছেন। পার্শ্ববর্তী কুতুবু ও বোসাভ এলাকায় আরও ১৮ জন প্রাণ হারিয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় প্রায় ৩০০ লোক আহত হয়েছেন। এতে বহু স্থাপনা ধ্বংস ও ভূমিধসেরও খবর পাওয়া গেছে।

পাপুয়া নিউগিনি টুডে অনলাইন ক্যাথলিক যাজক পিউস হালের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিধসে চার শিশুসহ অন্তত ১০ জন মারা গেছেন। তবে এএফপি মৃতের এ সংখ্যা নিশ্চিত করতে পারেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে পাপুয়া নিউগিনিতে ৩০ জনেরও বেশি প্রাণহানির আশঙ্কা

আপডেট সময় ০৩:২০:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৮