ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাবেক সাংবাদিক ম্যাকরমাক অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রীর পদে বার্নাবি জয়েসের (বায়ে) স্থলাভিষিক্ত হলেন মিশেল ম্যাকরমাক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী হলেন দেশটির একটি আঞ্চলিক পত্রিকার সাবেক সম্পাদক মিশেল ম্যাকরমাক। ক্ষমতাসীন জোটের অংশীদার দ্য ন্যাশনালসের নেতা হিসেবে বার্নাবি জয়সের স্থলাভিষিক্ত হওয়ায় স্বাভাবিকভাবেই তিনি অস্ট্রেলিয়ায় উপপ্রধানমন্ত্রী হলেন।-খবর বিবিসি অনলাইন।

সাবেক কর্মচারীর সঙ্গে যৌন সম্পর্কে জড়িয়ে গত শুক্রবার উপপ্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন তার পূর্বসূরি বার্নাবি জয়েস। তিনি উপপ্রধানমন্ত্রী হিসেবে দুবছর দায়িত্ব পালন করেছেন। দ্য ন্যাশনালসের প্রধানের পদ থেকে সোমবার সরে দাঁড়াবেন ঘোষণা দিয়েছিলেন জয়েস।

ম্যালকম টার্নবুলের উপপ্রধান হওয়া সাংবাদিক ম্যাকরমাক অস্ট্রেলিয়ার রাজনীতিতে খুব একটা পরিচত কেউ নন। রাজনীতিতে জয়েসের তুলনায় অনেক কম অভিজ্ঞতা নিয়ে তিনি এই পদে আসীন হলেন। তিনি প্রথম পার্লামেন্টে যান ২০১০ সালে।

ম্যাকরমাক বলেন, বার্নাবি জয়েস একজন অসাধারণ নেতা। তিনি আমাদের দলকে অনেক কিছু দিয়েছেন। জাতির প্রতি তার অবদান একেবারে শেষ হয়ে যাবে না। তার উত্তরাধিকার অবশ্যই স্থায়ী হবে।

রক্ষণশীল ও অনেকটা অখ্যাত ম্যাকরমাক ১৯৯৩ সালে সমকামিতাকে ঘৃণ্য হিসেবে উল্লেখ করে পত্রিকায় কলাম লিখে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাবেক সাংবাদিক ম্যাকরমাক অস্ট্রেলিয়ার নতুন উপপ্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৪২:১৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৮