ঢাকা ০৭:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তুরস্কে ঐতিহাসিক মসজিদে কুর্দি হামলায় নিহত ২

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

তুরস্কের সীমান্তবর্তী কিলিস প্রদেশে ঐতিহাসিক জালেক মসজিদে সিরিয়ার কুর্দিদের রকেট হামলায় ২ মুসল্লি নিহত ও ১২ জন আহত হয়েছে। হামলায় মসজিদ স্থাপনারও ব্যাপক ক্ষতি হয়। পরে সংস্কারের জন্য মসজিদটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। খবর আনাদুল এজেন্সির।

আনাদুলকে এক প্রত্যক্ষদর্শী বলেন, নামাজ চলাকালে মসজিদে বিস্ফোরণের শব্দ শুনে সবাই দৌড়ে আসি। ভেতরে ঢুকে বিভীষিকাময় দৃশ্য চোখে পড়ে। জলদি সবাই আহতদের উদ্ধারকাজে লেগে যাই।

তিন শতাব্দী প্রাচীন মসজিদটি প্রতিষ্ঠা করেন হাজ বিন মুহাম্মদ আগা। জালেক হাজ আগা নামে খ্যাত এ ব্যক্তি মসজিদটি নির্মাণ করেন ১৬৮২ সালে। অনন্য স্থাপত্যশৈলীর মসজিদটির পাশেই রয়েছে আগা ও তার স্ত্রীর কবর। মসজিদটি ছাড়াও ওই এলাকা সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য বিখ্যাত।

উল্লেখ্য,সিরিয়ার আফরিনে কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকে, পিওয়াইডি, ওয়াইপিজির বিরুদ্ধে তুরস্কের অভিযানের মধ্যেই এ রকেট হামলা চালানো হলো। এর আগে শনিবার রাতেও তুরস্কে চারটি রকেট হামলা চালানো হয়। তবে ওই হামলায় কোনো হতাহত হয়নি।

গত শনিবার থেকে সিরিয়ার বিদ্রোহী দল কুর্দি মিলিশিয়াদের বিরুদ্ধে ‘অলিভ ব্রাঞ্চ’ নামে অভিযান শুরু করেছে তুরস্ক সেনাবাহিনী। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আফরিন থেকে কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) বিতাড়িত করতে স্থল ও আকাশপথে অভিযান শুরু করে তুর্কি বাহিনী।

এদিকে বুধবার প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে টেলিফোনে আলাপকালে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিসংলাপে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ‘সংকট সমাধানে যৌথ কার্যকর প্রচেষ্টার প্রতি জোর দিয়েছেন পুতিন।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

তুরস্কে ঐতিহাসিক মসজিদে কুর্দি হামলায় নিহত ২

আপডেট সময় ১১:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জানুয়ারী ২০১৮