ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

ট্রাম্পের নীতি আক্রমণাত্মক: পুতিন

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করেছেন তা আক্রমণাত্মক ও আগ্রাসীমূলক। এ নীতির সমালোচনা করে পুতিন বলেন, মস্কো সময়মতোই এ বিষয়ে নিজের অবস্থান গ্রহণ করবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শুক্রবার এক বৈঠকে পুতিন এসব কথা বলেছেন। তিনি বলেন, আমাদের উচিত ‘ফার্স্ট আমেরিকা’ নীতিকে বিবেচনায় নেয়া। তিনি আরো বলেন, সম্ভাব্য যেকোনো হুমকির বিষয়ে প্রতিক্রিয়া ও সময়মতো অবস্থান গ্রহণের সার্বভৌম অধিকার আছে রাশিয়ার।

প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউরোপের দেশ পোল্যান্ড ও রোমানিয়ায় আমেরিকা যে পরমাণু ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে তা মূলত রাশিয়ায় হামলা চালানোর জন্য এবং এর মাধ্যমে ওয়াশিংটন ঐতিহাসিক ইন্টারমিডিয়েট নিউক্লিয়াস ফোর্সেস বা আইএনএফ চুক্তি লঙ্ঘন করেছে। ১৯৮৭ সালে আমেরিকা ও রাশিয়ার মধ্যে এ চুক্তি সই হয়। এ চুক্তির ফলে দু দেশের স্বল্প ও মাঝারি পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় এবং বাস্তবিকভাবে স্নায়ুযুদ্ধের অবসান ঘটে।

গত ১৮ ডিসেম্বর প্রেসিডেন্ট ট্রাম্প ‘আমেরিকা ফার্স্ট’ নামে নতুন জাতীয় নিরাপত্তা নীতি ঘোষণা করেন। এতে তিনি বলেছেন, চীন ও রাশিয়া দিন দিন আমেরিকার স্বার্থের জন্য হুমকি হয়ে উঠছে। নতুন নীতিতে তিনি বলেছেন, মার্কিন স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনে তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

ট্রাম্পের নীতি আক্রমণাত্মক: পুতিন

আপডেট সময় ১১:৫১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০১৭