ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

জাতিসংঘের প্রত্যাখ্যানের কথা মনে রাখবে যুক্তরাষ্ট্র

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমের মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান করে জাতিসংঘের সাধারণ পরিষদে প্রস্তাব পাস হওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। সময়মতো এ সিদ্ধান্তের কড়া জবাব দেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন প্রতিনিধি নিকি হ্যালি। জাতিসংঘে প্রস্তাব পাসের আগে এতে সমর্থন দেয়ার বিষয়ে সদস্য দেশগুলোকে আর্থিক সহায়তা বন্ধের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রস্তাব পাসের পর নিকি হ্যালি বলেন, ভবিষ্যতে বিশ্বের কোনো বড় ধরনের সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্র পাশে দাঁড়াবে না। উল্লেখ্য, বৃহস্পতিবার জেরুজালেমের মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যান করে প্রস্তাব পাস করে জাতিসংঘের সাধারণ পরিষদ। প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮ সদস্য দেশ।

প্রস্তাবে বলা হয়, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে দেয়া স্বীকৃতি অবৈধ। এ স্বীকৃতি বাতিলেরও দাবি জানানো হয় প্রস্তাবে। ভারত, ব্রিটেন, জার্মানির মতো মিত্ররাও অবস্থান নেয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে। যুক্তরাষ্ট্র, ইসরাইলসহ মাত্র ৯ দেশ বিরোধিতা করে প্রস্তাবের।

ভোটদানের সময় অনুপস্থিত ছিল আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডাসহ ৩৫ দেশ। অন্যদিকে ভোটদানে বিরত ছিল ২১ দেশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মধ্যপ্রাচ্যের উত্তেজনায় ডলারের দামে নতুন রেকর্ড

জাতিসংঘের প্রত্যাখ্যানের কথা মনে রাখবে যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০২:৩৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০১৭