ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

সৌদি আরবে বিশ্বের প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিলো বেলজিয়াম

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের প্রথম দেশ হিসেবে সৌদি আরবে নারী রাষ্ট্রদূত নিয়োগ করেছে বেলজিয়াম। ডমিনিক মিনোর নামের ওই নারী রাষ্ট্রদূত নতুন বছরের শুরুতে সৌদি আরবে গিয়ে অফিস শুরু করবেন বলে জানা গেছে।

বর্তমানে তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আগামী গ্রিষ্মে তিনি সৌদি আরবে যাবেন। সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ ও ভবিষ্যত রাজা মোহাম্মদ বিন সালমান তার দেশের আধুনিকীকরণের যে প্রতিজ্ঞা করেছেন তার অংশ হিসেবেই মূলত সৌদি আরবের নারীদেরকে গাড়ি, মোটর সাইকেল এবং ট্রাক চালানোর অনুমতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার সৌদি আরব সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের প্রতিশ্রুত সংস্কার প্রক্রিয়ার অংশ হিসেবেই সিনেমার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় বলে জানানো হয়েছে। ওই ঘোষণায় চরম রক্ষণশীল রাজতান্ত্রিক রাষ্ট্র সৌদি আরব বেশ বড় একটি ঝাঁকুনি খায়।

৩৫ বছর পর আগামী বছর থেকে দেশটিতে বাণিজ্যিক ভিত্তিতে আবারো সিনেমা বানানো ও প্রদর্শণ করা যাবে। ভিশন-২০৩০ শিরোনামের এক সংস্কার পরিকল্পনার আওতায় এসব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

২০১৫ সালে সৌদি নারীরা প্রথমবারের মতো নির্বাচনে ভোটদানের অধিকার পান। এবং পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার অনুমতি পান। এমনকি ১৯ জন নারী প্রার্থী পৌর নির্বাচনে জয়ীও হন।

২০১০ সালে জর্জিয়া সৌদি আরবে নারী রাষ্ট্রদূত নিয়োগ দেওয়ার চিন্তা করলেও, পরে তারা তাদের ওই পরিকল্পনা বাতিল করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

সৌদি আরবে বিশ্বের প্রথম নারী রাষ্ট্রদূত নিয়োগ দিলো বেলজিয়াম

আপডেট সময় ০১:৫৮:১৪ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০১৭