ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেরুজালেম ইস্যূতে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে। ইউএস কাউন্সিল অব মুসলিম অর্গানাইজেশন’র ডাকে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে শনিবার ওই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের অন্তত ৩৫টি মুসলিম সংগঠন এ কর্মসূচির প্রতি সমর্থন ঘোষণা করে তাতে অংশ নেয়।

বিক্ষোভকারীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দেয়ার পাশাপাশি তার এই সিদ্ধান্ত বাতিলের আহ্বান জানায়। এ সময় তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ডের পাশাপাশি ফিলিস্তিনের ৫০ মিটার পতাকা শোভা পাচ্ছিল। বিক্ষোভকারীরা বলেন, জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী এবং ট্রাম্পের সাম্প্রতিক সিদ্ধান্ত যুদ্ধ শুরুর শামিল।

বিক্ষোভ মিছিল শেষে এক সমাবেশে ইহুদি লেখক মিকু পেলেড, যুদ্ধবিরোধী খ্রিষ্টান পাদ্রি গ্রিলান হেগলার এবং ওয়াশিংটন মসজিদুল ইসলামের ইমাম আব্দুল আলিম মূসা বক্তব্য রাখেন। তারা সবাই পবিত্র জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণার তীব্র নিন্দা জানান।

বিশ্বব্যাপী ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও গত ৬ ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প মুসলমানদের পবিত্র স্থান জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করেন এবং মার্কিন দূতাবাস সেখানে সরিয়ে নেয়া হবে বলে জানান। এরপরই বিশ্ব মুসলমানরা ক্ষুব্ধ হয়ে উঠেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জেরুজালেম ইস্যূতে ওয়াশিংটনে ট্রাম্প বিরোধী বিক্ষোভ

আপডেট সময় ১১:২০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০১৭