ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টাইফুন ডামরেইয়ের আঘাতে ভিয়েতনামে নিহত ২৭

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভিয়েতনামে প্রলয়ঙ্করী টাইফুন ডামরেইয়ের আঘাতে ২৭ জনের মৃত্যু ও বেশ কয়েকজন নিখোঁজ হয়েছে। দেশটিতে এপেক শীর্ষ সম্মেলন শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে শনিবার প্রাকৃতিক দুর্যোগটি আঘাত হানল। রোববার দেশটির কর্তৃপক্ষ একথা জানায়। এতে ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় উপকূলে সবচেয়ে বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।

ভিয়েতনামের তল্লাশী ও উদ্ধারকারী অফিস জানিয়েছে, উপকূলীয় কানহ্ হোয়া প্রদেশে টাইফুনের প্রভাবে বন্যা দেখা দিয়েছে। এতে বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে। ঘন্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাওয়ায় বাড়িঘরের ছাদ উড়ে গেছে এবং বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়েছে।

সরকার জানিয়েছে, ঝড়ের আঘাতে সাদা বালুর সৈকত হিসেবে পরিচিত জনপ্রিয় পর্যটন কেন্দ্র নহা ট্রাং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১৪ জনের মৃত্যু ও ১০ জন আহত হয়েছে। ঝড়টি আঘাত হানার আগে বিদেশী পর্যটকসহ ৩০ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়।

ঝড়ের কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়েছে, রেল চলাচল স্থগিত করা হয়েছে। ফু ইয়েন প্রদেশের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তুয়ি হোয়া নগরী এর আগে এ ধরনের বিপর্যয়ের মুখোমুখি হয়নি। ডানাং থেকে প্রায় ৫শ’ কিলোমিটার উত্তরে সামান্য ক্ষতির খবর পাওয়া গেছে।

উপকূলীয় এই নগরীতেই আগামী সপ্তাহে এশিয়া-প্যাসিফিক ইকোনোমিক কোঅপারেশন (এপেক) সম্মেলন শুরু হতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টাইফুন ডামরেইয়ের আঘাতে ভিয়েতনামে নিহত ২৭

আপডেট সময় ০৩:৩০:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭