ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়: পিয়ংইয়ং

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়া আমেরিকার সঙ্গে যেকোনো ধরনের আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এশিয়ার কয়েকটি দেশ সফর শুরু করেছেন তখন এ ঘোষণা দিল পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, পিয়ংইয়ং নিজের পরমাণু অস্ত্রভাণ্ডার শক্তিশালী করার কাজ চালিয়ে যাবে এবং আমেকিরার সঙ্গে কোনো আলোচনায় বসবে না।

কেসিএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন যদি ভেবে থাকে উত্তর কোরিয়া মার্কিন নিষেধাজ্ঞার সামনে আত্মসমর্পন করে নিজের পরমাণু অস্ত্র আমেরিকার হাতে তুলে দেবে তাহলে তা আমেরিকার জন্য দুঃস্বপ্নই থেকে যাবে। এতে আরো বলা হয়, উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে হলে আমরিকাকে পিয়ংইয়ং বিরোধী সব ধরনের বিদ্বেষী তৎপরতা এবং কোরীয় উপদ্বীপে হস্তক্ষেপ বন্ধ করতে হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে শুরু হওয়া এশিয়া সফরের প্রথমেই জাপান গেছেন। সেখান থেকে দক্ষিণ কোরিয়া হয়ে তিনি আরো যে দেশগুলি সফর করবেন সেগুলোর মধ্যে রয়েছে চীন, ভিয়েতনাম ও ফিলিপাইন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি: সরকারের ব্যাখ্যায় উদ্বেগ কাটল

ওয়াশিংটনের সঙ্গে আলোচনা নয়: পিয়ংইয়ং

আপডেট সময় ০৩:১৪:৪৫ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭