ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্পিকারের দায়িত্বে কায়সার কামাল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বিএনপি ক্ষমতার অপব্যবহার পছন্দ করে না: ভূমিমন্ত্রী যুক্তরাষ্ট্র নতুন কোনও অতিরিক্ত শুল্ক আরোপ করেনি: বাণিজ্যমন্ত্রী নিহতের মরদেহ উদ্ধারে গিয়ে পুলিশ সদস্য দেখলেন নিথর দেহটি নিজের ছেলের ইসলামের নাম দিয়ে অনৈতিকতা-ধোঁকাবাজি করলে তা ইসলাম হয়ে যায় না: চরমোনাই পীর পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন স্বার্থান্বেষী গোষ্ঠীকে রক্ষা করা অগ্রহণযোগ্য: প্রতিমন্ত্রী ইশরাক অন্যায় আর জামায়াতে ইসলামী একসঙ্গে চলে না: ডা. শফিকুর রহমান আন্তর্জাতিক অপরাধ আদালতকে ‌‘পাগলদের সংগঠন’ বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ওবামা ও হিলারির বিষয়ে তদন্ত করছে রিপাবলিকান কমিটি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে করা একটি ইউরেনিয়াম চুক্তি এবং হিলারি ক্লিনটনের ইমেইল নিয়ে সমান্তরাল অনুসন্ধান শুরু করার ঘোষণা দিয়েছে কংগ্রেসনাল রিপাবলিকানরা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে ওবামা প্রশাসন একটি বিক্রয় প্রস্তাব অনুমোদন করেছিল তাতে যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম সরবরাহের ২০ শতাংশ রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যায়, এটি কীভাবে হয়েছিল তা তদন্ত করে দেখবে যুক্তরাষ্ট্র কংগ্রেসের রিপাবলিকান সদস্যদের একটি কমিটি।

অপর দুটি প্যানেল ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার নিয়ে হিলারির বিরুদ্ধে এফবিআইয়ের অভিযোগ না আনার সিদ্ধান্তটি পরীক্ষা করে দেখবে। রিপাবলিকানদের এই পদক্ষেপকে ‘মূল বিষয়ে থেকে মনোযোগ সরানোর চেষ্টা’ বলে অভিযোগ করেছে ডেমোক্রেটরা। রিপাবলিকানরা যে দুটি ইস্যুকে তাদের অনুসন্ধানের লক্ষ্য বানিয়েছেন সেই বিষয়ে অনেকদিন ধরেই নালিশ জানিয়ে আসছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তার নির্বাচনী প্রচারণার সহযোগীরা গত বছরের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের সঙ্গে জড়িত ছিলেন কি না তা নিয়ে এখন কংগ্রেসের তদন্তের মুখে আছেন। এই পরিস্থিতিতেই কংগ্রেসনাল রিপাবলিকানরা ওই অনুসন্ধানের ঘোষণা দিল, একেই ‘মূল বিষয়ে থেকে মনোযোগ সরানোর চেষ্টা’ বলছে ডেমোক্রেটরা।

মঙ্গলবার কংগ্রেসের প্রতিনিধি পরিষদের জুডিসিয়ারি কমিটির চেয়ারম্যান বব গুডলটি এবং ওভারসাইট কমিটির চেয়ারম্যান টেরি গাউডি হিলারির ইমেইল তদন্ত নিয়ে অনুসন্ধানের ঘোষণা দেন। সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী হিলারির ইমেইল বিষয়ে এফবিআইয়ের তদন্ত নিয়ে ‘সমাধান হয়নি এমন অনেক প্রশ্ন’ আছে বলে অভিযোগ করেন তারা।

একইদিন প্রতিনিধি পরিষদের ইন্টেলিজেন্স কমিটির রিপাবলিকান চেয়ারম্যান ডেভিন নুনেস ঘোষণা করেন, তার প্যানেল আমেরিকার পশ্চিমাঞ্চলে খনি পরিচালনাকারী কানাডীয় খনি প্রতিষ্ঠান ইউরেনিয়াম ওয়ানের বিক্রির বিষয়টি অনুসন্ধান করে দেখবে। যুক্তরাষ্ট্রে ইউরেনিয়াম সরবরাহের পাঁচ ভাগের একভাগ সরবরাহ করে ইউরেনিয়াম ওয়ান। সাত বছর আগে এই প্রতিষ্ঠানটি কিনে নেয় রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি রোসাটোম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ওবামা ও হিলারির বিষয়ে তদন্ত করছে রিপাবলিকান কমিটি

আপডেট সময় ১২:০৭:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭