ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার থেকে সামরিক সহযোগিতা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্র সোমবার জানিয়েছে, তারা রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে সহিংসতায় জড়িত মিয়ানমারের বিভিন্ন ইউনিট ও কর্মকর্তাদের দেয়া সামরিক সহযোগিতা প্রত্যাহার করে নিচ্ছে। এ সহিংসতার কারণে দলে দলে লোক মিয়ানমার থেকে পালিয়ে যাচ্ছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ের্ট এ শাস্তিমূলক পদক্ষেপ ঘোষণা করে বলেন, ‘রাখাইন রাজ্যে সাম্প্রতিক বিভিন্ন ঘটনা এবং রোহিঙ্গা ও অন্যান্য সম্প্রদায়ের লোকজনের বিরুদ্ধে চালানো ব্যাপক সহিংসতা ও নির্যাতনের ব্যাপারে আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করছি। এ নৃশংসতায় যারা জড়িত তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করানো অপরিহার্য।’

গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র রোহিঙ্গা শরণার্থী সংকটের জন্য মিয়ানমারের সামরিক নেতৃত্বকে ‘দায়ী’ করছে। তিনি হুঁশিয়ার করে বলেন, বিশ্ব মিয়ানমারে ঘটে যাওয়া নৃশংসতার পক্ষে দাঁড়াবে না এবং কেবল দর্শক হয়েও থাকবে না । তিনি আরো বলেন, সামরিক বাহিনীকে অবশ্যই শৃঙ্খলাবদ্ধ ও সংযত থাকতে হবে।
গত আগস্ট মাসে শুরু হওয়া এ সহিংসতার কারণে ছয় লাখের বেশী রোহিঙ্গা মুসলিম মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। রাখাইন রাজ্যে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর জঙ্গি হামলা চালানোকে কেন্দ্র করে সংখ্যালুঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক বাহিনী ব্যাপক দমনপীড়ন চালায়। জাতিসংঘ তাদের এই অভিযানকে জাতিগত নিধন হিসেবে অভিহিত করে।

উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিষেধাজ্ঞা জারি রয়েছে। সামরিক সহযোগিতা প্রত্যাহারের মধ্যদিয়ে এই নিষেধাজ্ঞা আরো জোরদার হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মিয়ানমার থেকে সামরিক সহযোগিতা প্রত্যাহারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১২:১২:০০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০১৭