দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করার লক্ষ্যে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর বিশেষ উদ্যোগ নিয়েছে সরকার। শুক্রবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এ পরিকল্পনার কথা জানান। শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) সেমি-অ্যানুয়াল মিটিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান তরুণ প্রজন্মের সম্ভাবনাকে কাজে লাগাতে শিক্ষা খাতে বিনিয়োগের কোনো বিকল্প নেই। এই লক্ষ্য সামনে রেখে প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থা সম্প্রসারণ এবং শ্রেণিকক্ষে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের ওপর জোর দেওয়া হচ্ছে। সরকারের এই উদ্যোগগুলো ভবিষ্যতে দেশের উচ্চশিক্ষার মানোন্নয়নে বড় ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন।
তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশ্ববিদ্যালয় প্রধানরা উচ্চশিক্ষায় উদ্ভাবন, প্রযুক্তির প্রয়োগ, নারীর অংশগ্রহণ এবং ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করছেন। এছাড়া আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি, যৌথ গবেষণা কার্যক্রম পরিচালনা এবং শিক্ষার্থী বিনিময়ের মতো বিষয়গুলো সম্মেলনে বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে।
আকাশ নিউজ ডেস্ক 
























