ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর থেকেই আত্মগোপনে ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন। অবশেষে বুধবার (১৮ নভেম্বর) রাজধানী ঢাকার বসুন্ধরা এলাকা থেকে তাকে আটক করেছে একটি গোয়েন্দা সংস্থা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বাসিন্দা এই আলেম ২০২২ সালের ৩১ মার্চ খতিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। মুফতি রুহুল আমিনের স্থায়ী ঠিকানা গোপালগঞ্জের টুঙ্গিপাড়া।

রাজনীতিতে সক্রিয় রুহুল আমিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। এছাড়া তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সাবেক গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে ২০১৮ সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়ার ঘটনায় দেশজুড়ে প্রবল সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি গা ঢাকা দেন। প্রায় ছয় সপ্তাহ পর ২০ সেপ্টেম্বর তিনি নিজের অনুসারীদের সঙ্গে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায় করতে যান। এ সময় খুতবা চলাকালে মাইক্রোফোনের নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে তার অনুসারী এবং উপস্থিত মুসল্লিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই উত্তেজনাকর পরিস্থিতিতে মসজিদের জানালার কাচ ও দরজার ব্যাপক ক্ষতি হয় এবং বেশ কয়েকজন আহত হন।

মসজিদে বিশৃঙ্খলা তৈরির এই ঘটনার দুই দিন পর, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে খতিবের পদ থেকে আনুষ্ঠানিকভাবে অপসারণ করে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করলেন যবিপ্রবি উপাচার্য

বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক

আপডেট সময় ০২:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬