ঢাকা ১২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল

নাশকতার আশঙ্কায় বাড়ল বিমানবন্দর ও ফ্লাইওভারের নিরাপত্তা

দেশের বিভিন্ন প্রান্তে সম্প্রতি ঘটে যাওয়া ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো নাশকতামূলক ঘটনার প্রেক্ষিতে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এরইমধ্যে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। বিমানবন্দরের ভেতরের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বে রয়েছে এভিয়েশন সিকিউরিটি ফোর্স, ল্যান্ডসাইড বা বাইরের এলাকা দেখছে পুলিশ এবং প্রবেশপথের দায়িত্বে নিয়োজিত আছে এপিবিএন। এই তিন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করার পাশাপাশি ল্যান্ডসাইড এলাকাকে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারির আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব আসলে কার, তা নিয়েও উঠেছে প্রশ্ন। তিনটি সংস্থার মধ্যে সমন্বয়হীনতার কারণে নিরাপত্তা শঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় বিমানযাত্রীসহ সংশ্লিষ্টদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। এখন ল্যান্ডসাইডকেও এ ব্যবস্থার আওতায় আনা প্রয়োজন।

সর্বশেষ মঙ্গলবার রাত সোয়া ১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগে রাত সোয়া ১০টার দিকে জসিমউদ্দিন রোডেও ককটেল ফাটানো হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিআরটি উড়াল সেতু থেকে বিমানবন্দরের বাইরের গেটে ককটেল নিক্ষেপের ঘটনায় চার পথচারী আহত হয়েছেন। এর আগেও গত ১০ নভেম্বর রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে দুটি গ্রেনেড উদ্ধার এবং ৬ নভেম্বর শাহজালাল বিমানবন্দরের গোলচত্বরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। এসব ঘটনার পর বিমানবন্দরের বাইরের নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় বুধবার বেবিচক ও পুলিশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পরে বিমানবন্দর থানার পুলিশ ফাঁড়ির বোমা নিষ্ক্রিয়কারী দল এসে গ্রেনেড দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

বৈঠকে বিমানবন্দরের ল্যান্ডসাইড, প্রবেশপথ ও সংলগ্ন ফ্লাইওভারগুলোতে নজরদারি বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ডিএমপির উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার মো. রেজাউল করিম জানিয়েছেন, পুলিশের চেকপোস্ট ও টহল বাড়ানো হচ্ছে এবং ফ্লাইওভারগুলোতে স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া অপরাধীদের শনাক্তকরণ ও গতিবিধি পর্যালোচনার জন্য এয়ারসাইড ও টার্মিনাল ভবনের পাশাপাশি ল্যান্ডসাইডেও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা বসানোর সিদ্ধান্ত হয়েছে। এপিবিএন ও পুলিশ নিজ নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা স্থাপন করবে এবং তৃতীয় টার্মিনালের বাইরের এলাকাকেও এই নজরদারির আওতায় নিয়ে আসা হবে। বেবিচকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, বিমানবন্দরের এয়ারসাইড ও টার্মিনাল ভবনের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হয়।

বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল জানান, বর্তমানে কোনো সুনির্দিষ্ট নিরাপত্তা হুমকির গোয়েন্দা তথ্য না থাকলেও পরিস্থিতি বিবেচনায় সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে।

যেসব বিমানবন্দরে রাতে ফ্লাইট চলাচল করে না, সেখানেও টহল ও নজরদারি বজায় রাখা হচ্ছে। বিশেষ করে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত শাহজালাল বিমানবন্দরের ফ্লাইওভারে পুলিশের অবস্থান নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, বিমানবন্দরের অভ্যন্তরীণ নিরাপত্তা সুসংহত থাকলেও বাইরের পরিস্থিতি যেন প্রভাব ফেলতে না পারে, সেদিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যান্ডসাইডে সিসিটিভি ক্যামেরা ও প্রযুক্তির ব্যবহার অনাকাঙ্ক্ষিত ঘটনার ফুটেজ বিশ্লেষণ ও অপরাধী শনাক্তে সহায়ক হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। বিশেষ করে ফ্লাইওভার ও সংযোগ সড়ক ব্যবহার করে নাশকতার চেষ্টা, বিমানবন্দরে আসা-যাওয়ার পথে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা এবং ল্যান্ডসাইডে সন্দেহজনক তৎপরতা ঠেকাতে টহল, চেকপোস্ট ও নজরদারি বাড়ানোর বিষয়টি গুরুত্ব পায় বৈঠকে। এতে অনাকাক্সিক্ষত ঘটনা ঘটলে ফুটেজ বিশ্লেষণ করে কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা সহজ হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নাশকতার আশঙ্কায় বাড়ল বিমানবন্দর ও ফ্লাইওভারের নিরাপত্তা

নাশকতার আশঙ্কায় বাড়ল বিমানবন্দর ও ফ্লাইওভারের নিরাপত্তা

আপডেট সময় ১২:১৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬