আজ শুক্রবার ছুটির দিনে রাজধানীতে বিভিন্ন ধারার বিনোদন আয়োজনে মেতেছেন সংস্কৃতিমনা মানুষ। জাপানি অ্যানিমে সংস্কৃতির উৎসব থেকে শুরু করে মঞ্চনাটক ও সংগীতানুষ্ঠানে মুখর থাকছে নগরী। মোহাম্মদপুরের টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারে বেলা ১১টায় শুরু হচ্ছে ‘ইয়ুকি মাতসুরি ২০২৬’। অ্যানিমেকন ঢাকা আয়োজিত এই উৎসবে কসপ্লে, কারাওকে, জাপানি নাচ, খাবার ও অ্যানিমে মার্চেন্ডাইজ নিয়ে জাপানি পপ সংস্কৃতির ভক্তদের জন্য থাকছে নানা আয়োজন। দর্শনার্থীরা এখানে ফ্যানআর্ট, কানজি ক্যালিগ্রাফি ও অ্যানিমে কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ৯ দিনের আয়োজনে অংশ নিচ্ছে ১২টি নাট্যদল, প্রদর্শিত হচ্ছে ১২টি নাটক।
শিল্পকলা একাডেমিতে চলমান ‘বাংলাদেশ নাট্যোৎসব ২০২৬’-এর ঢাকা মহানগর পর্ব এখন শেষ পর্যায়ে। ১৩ নভেম্বর শুরু হওয়া এই নয় দিনের উৎসব শেষ হবে ২১ নভেম্বর। ১২টি নাট্যদলের অংশগ্রহণে প্রদর্শিত ১২টি নাটকের মধ্যে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাগরিক নাট্যাঙ্গন পরিবেশন করবে ‘দুই পাখি ও নন্দিনী’ নাটকটি। একই সঙ্গে লোকজ সংস্কৃতির স্বাদ পেতে বনানীর কামাল আতাতুর্ক পার্কে আয়োজিত হয়েছে ‘নগর উৎসব’। দুই দিনব্যাপী এই আয়োজনের আজ দ্বিতীয় ও শেষ দিন, যেখানে বিকেল ৩টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে নানা পরিবেশনা। আজ উৎসবে ব্যান্ড লেভেল ফাইভ, আফটারম্যাথ ও ইগনাইট সংগীত পরিবেশন করবে। আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে রয়েছে নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’I। নগর উৎসবে গ্রামীণ সংস্কৃতির স্বাদ শহরের ভেতরেই গ্রামীণ মেলা ও লোকজ সংস্কৃতির আবহ পেতে চাইলে ঘুরে আসতে পারেন ‘নগর উৎসব’ থেকে। ২০ ও ২১ নভেম্বর ঢাকার কামাল আতাতুর্ক পার্কে বসবে এ আয়োজন। একই আয়োজনের শেষ দিনে আগামীকাল শনিবার গাইবেন প্রীতম হাসান ও অ্যাভয়েড রাফা।
সংগীতশিল্পী ও সাংবাদিক সঞ্জীব চৌধুরীর প্রয়াণ দিবস উপলক্ষে আজব কারখানার আয়োজনে বনানীর বাটারনাট জ্যাজ ক্যাফেতে সন্ধ্যা ৭টায় শুরু হবে ট্রিবিউট কনসার্ট ‘হেঁটে গেছি বিরান পথে’।
২০০৭ সালের ১৯ নভেম্বর প্রয়াত হওয়া সঞ্জীব চৌধুরীর জনপ্রিয় গানের পাশাপাশি সভ্যতা, সাহস মোস্তাফিজ, ইলা লালালালা ও অনিন্দ্য বিশ্বাস নিজেদের মৌলিক গানও পরিবেশন করবেন। এছাড়া একই সময়ে বনানীর সাতোরি একাডেমি অব আর্টসে সংগীতশিল্পী শুভ্রর ‘অ্যাকুস্টিক নাইট’ আয়োজনে মৌলিক গানের পাশাপাশি জনপ্রিয় সব গানের কাভার পরিবেশিত হবে। বিনোদনের অংশ হিসেবে উত্তরার অ্যালবিয়ন আর্ট গ্যালারিতে সন্ধ্যা সাড়ে ৭টায় ‘নো ফিয়ার টু ফানি’ শিরোনামে একটি স্ট্যান্ডআপ কমেডি শো অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে কারা পারফর্ম করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
আকাশ নিউজ ডেস্ক 
























