ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মরদেহ উদ্ধারের ঘটনায় ময়নাতদন্ত ও প্রাথমিক তদন্ত প্রতিবেদন হাতে আসার আগে কোনো মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, ঘটনার বিস্তারিত তথ্য জানার পরেই কেবল এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া সম্ভব হবে। বর্তমান অবস্থায় তিনি কোনো মন্তব্য করে তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাচ্ছেন না। আমি এই বিষয়ে এখনো কোনো কথা বলতে চাচ্ছি না। কারণ, একটা প্রাথমিক তদন্ত হতে হবে আর লাশের পোস্টমর্টেম হচ্ছে।

দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আগের চেয়ে নিরাপত্তা ব্যবস্থার বেশ উন্নতি হয়েছে। তিনি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে পুলিশ বাহিনীর মনোবল বৃদ্ধি, শৃঙ্খলা রক্ষা, পর্যাপ্ত জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামে বাহিনীকে সুসজ্জিত করার লক্ষ্যে কাজ করা হচ্ছে। বর্তমানে সহকারী পুলিশ সুপার, উপপরিদর্শক, সহকারী উপপরিদর্শক এবং কনস্টেবল পদে নতুন নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন আইন সংশোধন ও নতুন আইন প্রণয়নের কথাও জানান তিনি।

পুলিশের কার্যকারিতা নিয়ে মন্ত্রী বলেন, অপরাধ সংঘটিত হওয়ার পর তা শনাক্ত, আসামিদের গ্রেপ্তার এবং আইনানুগ বিচারের আওতায় আনতে পুলিশ সফলতার পরিচয় দিচ্ছে। তবে কিছু ক্ষেত্রে বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, যা অস্বীকার করার সুযোগ নেই। পুলিশ সদস্যদের জবাবদিহি নিশ্চিত করতে পুরস্কার ও শাস্তির নীতি কার্যকর করা হয়েছে। ভালো কাজের জন্য যেমন পুরস্কৃত করা হচ্ছে, তেমনি শৃঙ্খলা ভঙ্গ বা অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত হলে বিভাগীয় কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

তিনি আরও দাবি করেন, দায়িত্বভার গ্রহণের পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কোনো বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড বা হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি, যা দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় সহায়ক ভূমিকা রাখছে। যদিও জনগণের প্রত্যাশা পূরণে আরও অনেক পথ পাড়ি দিতে হবে বলে তিনি স্বীকার করেন।

ঠাকুরগাঁও উপনির্বাচনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তার কাছে থাকা সর্বশেষ তথ্যানুযায়ী সেখানে ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। নির্বাচন অফিসের প্রাথমিক তথ্যমতে, ভোট পড়েছে প্রায় ৩০ শতাংশ। সরকার দেশে গণতান্ত্রিক চর্চা বজায় রাখতে এবং ভোটারদের স্বাধীন ও নিরাপদ ভোটাধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ভোটাররা যাতে স্বাধীনভাবে ও নিরাপদে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সরকার সেই পরিবেশ প্রতিষ্ঠা করতে চায়।

পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। স্থানীয় পর্যায়ে স্থিতিশীল পরিবেশ রক্ষা করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

আপলোডকারীর তথ্য

মেঘনায় জেলের মৃত্যু: ২৪ ঘণ্টায়ও মামলা হয়নি থানায়

নয় বললেন স্বরাষ্ট্রমন্ত্রী: বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু

আপডেট সময় ১০:৫৪:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬