ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এমনটাই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের গভর্নর মিকি শেরিল। সেইসঙ্গে ইরানের সঙ্গে যুদ্ধ করে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ডেমোক্র্যাট এই গভর্নর লিখেছেন, ‘প্রশাসনের লক্ষ্য বারবার বদলেছে। যুদ্ধের খরচও অনেক বেড়েছে। আমেরিকাকে আরও নিরাপদ করতে ট্রাম্প প্রশাসন আসলে কী অর্জন করেছে, সে বিষয়ে জনগণ পরিষ্কার ব্যাখ্যা পাওয়ার অধিকার রাখে।’

শেরিল বলেন, ট্রাম্প কখনও বলেছেন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করাই লক্ষ্য, কখনও বলেছেন পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, আবার কখনও সরকার পরিবর্তন বা হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করাকে লক্ষ্য হিসেবে তুলে ধরেছেন।

তার ভাষায়, ‘এখন পর্যন্ত তিনি এসব লক্ষ্যগুলোর একটিও অর্জন করতে পারেননি।’

তিনি আরও উল্লেখ করেন, যুদ্ধ শুরুর আগেই হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক ছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর

আপডেট সময় ০১:১০:৫২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬