ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক:

বগুড়ায় ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

সারিয়াকান্দি উপজেলার নারচি গনকপাড়া এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মিমি বেগম (২৬)। তিনি ওই এলাকার কাঠমিস্ত্রী রুবেল মন্ডলের (৩০) স্ত্রী। এ ঘটনায় স্বামী রুবেলকে আটক করেছে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ধারালো চাকুর আঘাতে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্বামীকে পুলিশ আটক করেছে।

নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হতে পারে। আটক স্বামীকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলাদেশে পুনরায় বিদ্যুৎ রপ্তানি শুরু করল নেপাল

ঈদের দিন স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

আপডেট সময় ০৫:৪০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬