ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ঢামেক হাসপাতালকে মানবিক নেতৃত্বের নতুন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জুবাইদা রহমানের একসময় আমলারা খিচুড়ি রান্না-কচুরিপানা পরিষ্কার করতে বিদেশ যেতেন: শিক্ষামন্ত্রী হাসপাতালে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী শিক্ষায় বিনিয়োগই দেশের ভবিষ্যতের বিনিয়োগ: ভূমিমন্ত্রী এআই হবে ভবিষ্যৎ অর্থনীতির চালিকাশক্তি: আইসিটি মন্ত্রী সিঙ্গাপুর কানাডা নয় বাংলাদেশকে সবুজ-বাসযোগ্য দেশে পরিণত করতে চাই: প্রতিমন্ত্রী শাহে আলম জামায়াত থেকে বের হয়ে এনসিপি স্বতন্ত্র রাজনীতি না করলে নতুন বন্দোবস্তের আশা পুরোপুরি শেষ: রাশেদ ২৫ হজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার: কৃষিমন্ত্রী

খেলার মাঠে মেলা বসতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মেলার জন্য কোনো খেলার মাঠকে বরাদ্দ না দিতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

বুধবার (৬ মে) ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার। সংস্কারের পর স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না।

প্রতিমন্ত্রী বলেন, সারা দেশে জেলা পর্যায়ে যত স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্স রয়েছে, সেগুলো সংস্কারের মাধ্যমে সচল করা হবে।

তিনি আরও বলেন, এসব স্থাপনা সচল হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে।

খেলাধুলার উন্নয়ন এবং যুব উন্নয়নে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে। যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিংসহ বিভিন্ন খাতে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

চলমান প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন ও অগ্রগতি নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ে যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার। ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস কার্যক্রম ইতোমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনের মাধ্যমে দেশের ৬৪ জেলায় একযোগে চালু হয়েছে। এর মাধ্যমে ব্যাপকভাবে খেলোয়াড় তৈরি করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের বিরোধীদের ক্ষমা চাইতে হবে: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

খেলার মাঠে মেলা বসতে দেওয়া হবে না: প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৩৮:২২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬