ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি

একে একে নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লুজিয়ানার শ্রেভপোর্টে এক মর্মান্তিক ঘটনায় নিজের সাত শিশু সন্তানসহ মোট আট শিশুকে গুলি করে হত্যা করেছে এক বাবা। স্থানীয় সময় রবিবার সকালে ঘটে যাওয়া এই ঘটনায় স্তব্ধ হয়ে গেছে পুরো এলাকা।

পুলিশ জানায়, ৩১ বছর বয়সী শামার এলকিন্স তিনটি আলাদা বাড়িতে গিয়ে একের পর এক গুলি চালান। নিহত আট শিশুর মধ্যে সাতজন তার নিজের সন্তান এবং একজন তাদের চাচাত ভাই বা বোন।

নিহত শিশুদের বয়স ৩ থেকে ১১ বছরের মধ্যে। তাদের মধ্যে তিনজন ছেলে এবং পাঁচজন মেয়ে। নিহতরা হলেন জায়লা এলকিন্স, শায়লা এলকিন্স, কায়লা পিউ, লায়লা পিউ, মারকেডন পিউ, সারিয়া স্নো, খেডারিওন স্নো, ব্রেলন স্নো।

এই ঘটনায় ১৩ বছর বয়সী এক শিশু গুলি থেকে বাঁচতে ছাদ থেকে লাফ দেয়। এতে তার কয়েকটি হাড় ভেঙে গেলেও সে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শিশুদের পাশাপাশি দুজন নারীও গুলিবিদ্ধ হয়েছেন। তাদের একজন হামলাকারীর স্ত্রী এবং অন্যজন আত্মীয়। প্রথমে নিজের স্ত্রীকে গুলি করার পর তিনি অন্য দুটি বাড়িতে গিয়ে সন্তানদের হত্যা করেন। অষ্টম যে শিশুটি নিহত হয়েছে, তার মা-ও গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন।

পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের সময় শামার এলকিন্সকেও গুলি করা হয়। তিনি বর্তমানে গুরুতর আহত অবস্থায় রয়েছেন।

পুলিশ জানায়, ২০১৯ সালে একটি ঘটনায় এলকিন্সকে গ্রেপ্তার করা হয়েছিল। সে সময় একটি স্কুলের সামনে একজনের দিকে গুলি চালানোর অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, তিনি ২০২০ সালের আগস্ট পর্যন্ত সাত বছর লুজিয়ানা আর্মি ন্যাশনাল গার্ডে কাজ করেছেন, তবে কখনো তাকে মোতায়েন করা হয়নি।

২০২৪ সালের জানুয়ারির পর এটিই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বড় বন্দুক হামলার ঘটনা বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

যান্ত্রিক ত্রুটিতে জাপানে আটকে প্রধানমন্ত্রীর বিমান, নামলেন প্রতিনিধিদল

একে একে নিজের ৭ শিশু সন্তানকে গুলি করে হত্যা বাবার

আপডেট সময় ১১:৫০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬