ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যে ভয়াবহ এক বন্দুক হামলায় আট শিশুর মৃত্যু হয়েছে। রোববার ভোরে শ্রীভপোর্ট শহরে ঘটে যাওয়া এই ঘটনায় মোট ১০ জন গুলিবিদ্ধ হন। স্থানীয় কর্তৃপক্ষ ও একাধিক মার্কিন সংবাদমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)–এর বরাতে জানা গেছে, রোববার সকাল প্রায় ৬টার দিকে একটি পারিবারিক বিরোধ থেকে এই গুলিবর্ষণের ঘটনা শুরু হয়। নিহত শিশুদের বয়স এক বছর থেকে প্রায় ১৪ বছরের মধ্যে।

শ্রীভপোর্ট পুলিশের প্রধান ওয়েইন স্মিথ জানান, ঘটনাটি অত্যন্ত জটিল এবং অস্বাভাবিক। তিনি বলেন, এটি একটি বিস্তৃত এলাকা জুড়ে সংঘটিত ঘটনা, যা আমাদের অনেকের জন্যই পূর্ব অভিজ্ঞতার বাইরে। তদন্তকারীরা এখনও ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করছেন।

পুলিশ জানায়, এই গুলির ঘটনা এক জায়গায় সীমাবদ্ধ ছিল না; বরং তিনটি আলাদা স্থানে ঘটনার সূত্র পাওয়া গেছে। ঘটনার পর সন্দেহভাজন হামলাকারী গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে। পরে বোশিয়ার সিটি এলাকায় পুলিশের গুলিতে সন্দেহভাজন ব্যক্তি নিহত হন।

পুলিশ প্রধান স্মিথ আরও জানান, গুলিবিদ্ধ কয়েকজন শিশু সন্দেহভাজন হামলাকারীর আত্মীয় ছিল। তবে পুরো পারিবারিক ঘটনার পটভূমি ও উদ্দেশ্য এখনও তদন্তাধীন।

এ ঘটনায় লুইজিয়ানা স্টেট পুলিশকে আনুষ্ঠানিকভাবে তদন্তে যুক্ত করা হয়েছে। অঙ্গরাজ্য পুলিশের এক বিবৃতিতে বলা হয়, শ্রীভপোর্ট পুলিশের অনুরোধে তাদের গোয়েন্দারা তদন্তে সহায়তা করছেন। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনায় কোনো পুলিশ সদস্য আহত হননি।

কর্তৃপক্ষ সাধারণ জনগণের কাছে আহ্বান জানিয়েছে—কারও কাছে যদি ঘটনার সঙ্গে সম্পর্কিত ছবি, ভিডিও বা গুরুত্বপূর্ণ তথ্য থাকে, তবে তা যেন রাজ্য পুলিশ বা গোয়েন্দাদের সঙ্গে শেয়ার করা হয়। এদিকে, এই ঘটনাকে ঘিরে পুরো এলাকায় তীব্র শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত

আপডেট সময় ১০:৫৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬