ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

‘সোশ্যালিস্ট’ অঙ্গীকারে অটল নিউইয়র্কের মেয়র মামদানি

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

দায়িত্ব গ্রহণের ১০০ দিন পূর্ণ করেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। দিনটি উপলক্ষে রোববার কুইন্সে আয়োজিত এক সমাবেশে ‘সমাজতান্ত্রিক’ (সোশ্যালিস্ট) নীতিমালার পক্ষে জোরালো অবস্থান তুলে ধরেছেন তিনি। সমাবেশে দেওয়া বক্তব্যে মামদানি বলেন, “অনেকে ‘সোশ্যালিস্ট’ শব্দটিকে নেতিবাচক বা লজ্জার বিষয় হিসেবে দেখাতে চান। কিন্তু আমরা সরকারকে ব্যবহার করে কেবল ধনীদের জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্যও কাজ করতে লজ্জা পাব না।’

৩৪ বছর বয়সী এই মেয়র তাঁর প্রশাসনের প্রাথমিক সাফল্যের উদাহরণ হিসেবে নগরীর সড়কের গর্ত মেরামত কর্মসূচির কথা তুলে ধরেন। তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখের বেশি গর্ত ভরাট করা হয়েছে। সরকার যদি ছোট কাজগুলোই ঠিকভাবে করতে না পারে, তাহলে বড় কাজের ওপর মানুষ কীভাবে আস্থা রাখবে? আপনার রাস্তাই যদি ঠিক করতে না পারি, তবে শহর বদলে দেওয়ার প্রতিশ্রুতি কতটা বিশ্বাসযোগ্য?’

সমাবেশে তাঁর ঘনিষ্ঠ মিত্র ডেমোক্রেটিক পার্টির নেতা সিনেটর বার্নি স্যান্ডার্স উপস্থিত ছিলেন। এ সময় মামদানি তাঁর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতিও তুলে ধরেন। এর মধ্যে রয়েছে সিটি পরিচালিত গ্রোসারি স্টোর চালুর পরিকল্পনা, যার প্রথমটি আগামী বছর চালু হওয়ার কথা রয়েছে। ছোট শিশুদের জন্য বিনামূল্যে চাইল্ড কেয়ার সেবা চালুর উদ্যোগও নেওয়া হয়েছে। এ ছাড়া বাড়ি ভাড়া বৃদ্ধির হার স্থগিত করার সম্ভাবনা তৈরি করতে সিটি কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে বলেন তিনি।

এদিকে সাম্প্রতিক দুটি জরিপে দেখা গেছে, মেয়র হিসেবে তাঁর জনপ্রিয়তা মাঝামাঝি পর্যায়ে রয়েছে। এক জরিপে ৪৮ শতাংশ নিউইয়র্কবাসী এবং ৪৩ শতাংশ ভোটার তাঁর কাজকে সমর্থন করেছেন। আরেকটি জরিপ অনুযায়ী, ৫৪ শতাংশ ভোটার তাঁর চাইল্ড কেয়ার এবং ৪৯ শতাংশ আবাসন ব্যয় কমানোর পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। খবর এএফপির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

‘সোশ্যালিস্ট’ অঙ্গীকারে অটল নিউইয়র্কের মেয়র মামদানি

আপডেট সময় ০১:১৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬