ঢাকা ১১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্বাচিত হলে বিদেশে যুদ্ধ নয়, প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্পের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হলে তার প্রশাসনে মার্কিন যুক্তরাষ্ট্র বিদেশে কোনো যুদ্ধ করবে না এবং কোনো মার্কিন সেনাকে বিদেশে পাঠানো হবে না। তিনি বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে যুক্তরাষ্ট্র যেসব আন্তর্জাতিক সংকটে জড়িয়েছে, সেসব সমস্যা সমাধানের অঙ্গীকার করেছেন। বিশেষ করে ইউক্রেন ও গাজা সংকটের সমাধানকে তিনি অগ্রাধিকারের তালিকায় রেখেছেন।

শনিবার পেনসিলভেনিয়ার একটি নির্বাচনী প্রচারণা সভায় সমর্থকদের উদ্দেশে ট্রাম্প বলেন, “যদি কমালা হ্যারিস নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসেন, তবে মধ্যপ্রাচ্য অন্তত চার দশক ধরে অশান্ত থাকবে, এবং আমাদের সন্তানরা সেখানে বেঘোরে মারা পড়বে।” তিনি আরও বলেন, “কমালাকে ক্ষমতায় পাঠানো মানেই লাখ লাখ মার্কিন তরুণ-তরুণীর জীবনকে বিপদের মুখে ফেলা।”

ট্রাম্প আরও প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমাকে নির্বাচিত করলে, কোনো অপ্রয়োজনীয় ও দীর্ঘস্থায়ী যুদ্ধে মার্কিন সেনাদের পাঠানো হবে না। আপনারা আপনাদের সন্তানদের কাছেই রাখবেন, তাদের দূর দেশে জীবন হারানোর জন্য পাঠানো হবে না।”
সভায় তিনি বলেন, বাইডেনের চার বছরের শাসনামলে যতগুলো আন্তর্জাতিক সংকটে যুক্তরাষ্ট্র জড়িয়েছে, সেগুলো থেকে দেশকে মুক্ত করব। ইউক্রেন ও গাজা সংকটের সমাধানে প্রথমে পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসাবে ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর ডেমোক্রেটিক দলের প্রার্থী বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস।

আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্বাচিত হলে বিদেশে যুদ্ধ নয়, প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্পের

আপডেট সময় ১১:৪৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪