ঢাকা ১০:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

গাজায় ইসরাইলি আগ্রাসনের সবচেয়ে বড় সমর্থক যুক্তরাষ্ট্র। ইসরাইলের আত্মরক্ষার ‘অজুহাতে’ তারা শুরু থেকেই গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরাইলকে সবরকম সহায়তা দিয়ে এসেছে। তবে হঠাৎ গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের ভোল পাল্টানোর ইঙ্গিত পাওয়া গেছে।

তুর্কি সংবাদমাধ্যম হুরিয়েত ডেইলি নিউজ জানিয়েছে, গত ১৩ অক্টোবর ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গালান্ত বরাবর একটি চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্র। সেই চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এবং প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন ইসরাইলকে গাজায় তাদের নীতিতে পরিবর্তন আনতে বলেছেন।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, যেসব দেশকে তারা সামরিক সহায়তা প্রদান করে, তারা কোনোভাবেই যুক্তরাষ্ট্রের মানবিক কার্যক্রমে বাধা দিতে পারবে না। তবে ইসরাইল গাজায় অভিযানের শুরু থেকেই জরুরী ত্রাণ সরবরাহকারী ট্রাকগুলোকে বাধা দিয়ে এসেছে। যুক্তরাষ্ট্র এ বিষয়ে বারংবার তাদের অনুরোধ করলেও মানবিক সহায়তা গাজা পর্যন্ত পৌঁছাতে দিচ্ছে না ইসরাইল।

চিঠিতে বলা হয়, ৩০ দিনের মধ্যে ইসরাইল তাদের এই নীতি পরিবর্তন না করলে সামরিক সহায়তা আটকে দিতে পারে ওয়াশিংটন।

গালান্ত বরাবর পাঠানো ব্লিংকেন-অস্টিনের চিঠি সম্প্রতি ফাঁস হয়ে গেছে। এই চিঠিটি গোপন রাখার পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের।

১৫ অক্টোবর এই চিঠির প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘আমরা আশা করছি আমাদের পরামর্শ অনুযায়ী ইসরাইল তাদের নীতিতে পরিবর্তন আনবে এবং এরপর গাজায় মানবিক সহায়তা কার্যক্রম ব্যাপকভাবে বৃদ্ধি পাবে।’

প্রসঙ্গত, গাজায় গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের হুমকি যুক্তরাষ্ট্রের

আপডেট সময় ১১:১৯:০০ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪