ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন মুক্তিযোদ্ধা ভাতা জুলাইযোদ্ধাদের চেয়ে বেশি করার প্রস্তাব ফজলুর রহমানের ভেনেজুয়েলার পর জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প সাভারে পাঁচ মাসের মধ্যে মাদক নির্মূল হবে: এমপি সালাউদ্দিন গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর ‘সরকার ৪ মাসে দেশকে আরও এক লাখ কোটি টাকার ঋণের জালে বেঁধেছে’ স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা ভাবলেন না কেন, সংসদে শফিকুল ইসলাম মাসুদ বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই খেলাপি ঋণে ব্যাংক খাত সম্পূর্ণ বেহাল: সংসদে রেজা কিবরিয়া ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেব, সংসদে হাসনাত আবদুল্লাহ

ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, একে একে পরিবারের ৩ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে মুরাদনগর উপজেলার এলখাল গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সিফাত (৮), তারা মিয়া (৩০) ও হোসনেয়ারা বেগম (৬০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কলমি শাক তুলতে যায় সিফাত। এ সময় একটি ছেড়া বৈদ্যুতিক তারে জড়িয়ে চিৎকার দিলে তার নানি হোসনেয়ারা এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের বাঁচাতে গিয়ে সিফাতের মামা তারা মিয়াও বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।

উপজেলার ৫নং পূর্বধইর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফুল ইসলাম জানান, পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে জেনেছি। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

বাঙ্গরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠিয়েছি। বিদ্যুৎপৃষ্টে ৩ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। বিস্তারিত পরে জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে বাংলাদেশের পাশে থাকতে চায় চীন: মাহদী আমিন

ছিঁড়ে পড়েছিল বিদ্যুতের তার, একে একে পরিবারের ৩ জনের মৃত্যু

আপডেট সময় ০৭:২৫:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২