ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির রাজাপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সিদ্দিকুর রহমান সিকদার (৫০) নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। উপজেলার শুক্তাগড় ইউনিয়নের কেওতা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

গৃহবধূ বাদী হয়ে মঙ্গলবার রাতে রাজাপুর থানায় মামলা দায়ের করলে গ্রামের বাড়ি থেকে অভিযুক্ত আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।

সিদ্দিকুর রহমান কেওতা গ্রামের মৃত মোহাম্মদ আলী সিকদারের ছেলে। তিনি শুক্তাগড় ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

গৃহবধূর দায়ের করা মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কেওতা মাদ্রাসার সামনের একটি দোকানে বিকাশ থেকে টাকা তুলতে যান ওই নারী। এ সময় সিদ্দিকুর রহমান তাকে কাজ শেষে বাড়িতে গিয়ে কথা শুনতে বলেন। ওই গৃহবধূ সিদ্দিকের বাড়িতে যায়। এ সময় ঘরে কেউ ছিল না। পরে ঘরের দরজা বন্ধ করে ওই নারীর শ্লীলতাহানি ঘটায় এবং ধর্ষণচেষ্টা করেন সিদ্দিক।

কৌশলে সিদ্দিকের ঘর থেকে ওই নারী বেরিয়ে আসেন। পরে ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানালেও তারা এ ঘটনার বিচার করতে অপারগতা প্রকাশ করেন। পরে নিরুপায় হয়ে ওই নারী মঙ্গলবার রাতে থানায় মামলা করেন।

গৃহবধূ অভিযোগ করেন, সিদ্দিক আমাকে তাদের বাড়িতে যেতে বলে, সে বিবাহিত বাসায় স্ত্রীও থাকার কথা। আমি তাদের বাসায় ঢুকলে কাউকে দেখতে না পেয়ে বের হয়ে যাওয়ার সময় সে আমাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা করে। আমি পানি খাবো বলে কৌশলে ঘর থেকে বের হয়ে যাই। আমি সিদ্দিকের বিচার দাবি করছি।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, গৃহবধূকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাতেই ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বুধবার দুপুরে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

আপডেট সময় ০৯:৫৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১