ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ভেনিজুয়েলায় বন্দুকযুদ্ধে ১১ জন নিহত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভেনিজুয়েলার দক্ষিণ-পূর্বাঞ্চলে সোমবার সেনাদের সাথে বন্দুকযুদ্ধে ১১ জন নিহত হয়েছে। স্বর্ণ খনির নিয়ন্ত্রণ নিয়ে সংঘবদ্ধ একাধিক চক্রের মধ্যে বিরোধের জের ধরে এ বন্দুকযুদ্ধ হয়। জাতীয় প্রসিকিউটরের দফতর এ তথ্য জানায়। খবর এএফপি’র।

দফতরের এক বিবৃতিতে বলা হয়, এ এলাকায় সশস্ত্র একটি গ্রুপের আকস্মিক উদয় হওয়ার খবরের পর তুমারামো শহরে রোববার টহলের সময় সৈন্যদের সাথে তাদের বন্দুকযুদ্ধ হয়। এতে ১১ জন নিহত ও এক সেনা কর্মকর্তা আহত হয়।

বিবৃতিতে অারো বলা হয়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। গত আগস্ট মাসের ১৪ তারিখে এল কালাও শহরের কাছে নিরাপত্তা বাহিনীর সদস্য ও সন্দেহজনক একটি সংঘবদ্ধ চক্রের মধ্যে একই ধরণের সংঘর্ষে আটজন প্রাণ হারায়।

Tag :
আপলোডকারীর তথ্য

ভেনিজুয়েলায় বন্দুকযুদ্ধে ১১ জন নিহত

আপডেট সময় ১২:১৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭