ঢাকা ০৬:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান

১৮ অক্টোবর থেকে দেশে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার হুমকি

আকাশ জাতীয় ডেস্ক:  

আগামী ১৭ অক্টোবরের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের সিদ্ধান্ত থেকে ফিরে না এলে, কিংবা এ সমস্যার সমাধান না হলে আগামী রোববার (১৮ অক্টোবর) থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশজুড়ে ইন্টারনেট বন্ধ রাখার হুমকি দিয়েছে আইএসপিএবি ও কোয়াব।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটিতে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশের বাসাবাড়ি, অফিস ও ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি এবং ক্যাবল টিভি বন্ধ রাখার প্রতীকী কর্মসূচি গ্রহণ করেছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) ও ক্যাবল অপারেটর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

বক্তারা জানান, ডিএসসিসি বিনা নোটিশে বৈদ্যুতিক খুঁটি থেকে ইন্টারনেট ও ক্যাবল টিভি নেটওয়ার্ক অপসারণের হঠকারী সিদ্ধান্তের এ কারণে গত দুই মাসে রাজধানীর মগবাজার, সায়েদাবাদ, জিরো পয়েন্ট, ধানমন্ডি, পুরান ঢাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় ২০ কোটি টাকার ক্যাবল সংযোগ দিতে হয়েছে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইন্টারনেট ক্যাবল টিভি অপারেটর ব্যবসায়ীরা।

আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম লিখিতভাবে পাঁচ দফা দাবি জানান।

দাবিগুলো হলো: লাস্ট মাইল ক্যাবলের স্থায়ী সমাধান না করা পর্যন্ত কোনো ঝুলন্ত ক্যাবল অপসারণ করা যাবে না। আইএসপিএপি, কোয়াব, বিটিআরসি, এনটিটিএন এবং সিটি করপোরেশনের সমন্বয়ে লাস্ট মাইল ক্যাবল স্থাপন করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে একটি কমিটির মাধ্যমে সরেজমিন তদন্ত ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের মাধ্যমে বাসাবাড়ি, অফিস, ব্যাংকসহ সব পর্যায়ে ইন্টারনেট ক্যাবল টিভি সেবার দাম নির্ধারণ করতে হবে। গ্রাহক পর্যায়ে ইন্টারনেট পরিষেবা স্বল্পমূল্যে দিতে এনটিটিএনের মূল্য সরকার থেকে নির্ধারণ করতে হবে। গ্রাহক পর্যায়ে নিরবচ্ছিন্ন সেবার নিশ্চয়তা দিতে এনটিটিএনগুলোর সার্বিক সফলতা আছে কিনা তা যাচাই ব্যবস্থা করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

১৮ অক্টোবর থেকে দেশে প্রতিদিন ৩ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার হুমকি

আপডেট সময় ০২:০৭:৪০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২০