ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

করোনার কারণে কোনও নির্বাচন পেছাবে না: ইসি সচিব

আকাশ জাতীয় ডেস্ক:  

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেছেন, করোনাভাইরাস প্রকোপের কারণে কোনও নির্বাচন পেছাবে না। যখন যেই নির্বাচনের সময় আসবে তখন সেটির আয়োজন করা হবে।

পৌরসভা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে পৌরসভা নির্বাচন পেছানো হবে না। নীতিগতভাবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী নভেম্বর-ডিসেম্বরে এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে।

আজ নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মো. আলমগীর বলেন, কমিশনের নীতিগত সিদ্ধান্ত হচ্ছে করোনার কারণে নির্বাচন পেছানো হবে না। যখন যেই নির্বাচন সামনে চলে আসবে সেগুলো আগে করা হবে। পৌরসভা নির্বাচনের বিষয়ে তিনি বলেন, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী আগামী নভেম্বর-ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হতে পারে। ভোট জানুয়ারি-ফেব্রুয়ারিতে হতে পারে। এর আগে-পরেও হতে পারে। তিনি বলেন, করোনার কারণে এবার শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা কম। এইচএসসি পরীক্ষা হবে না। সবদিক বিবেচনা করে নির্বাচনের দিন তারিখ নির্ধারণ করা হবে।

চাঁদপুর পৌরসভা নির্বাচনের দিন সহিংসতায় একজন মারা যাওয়ার বিষয়ে সচিব বলেন, ভোটকেন্দ্রের বাইরে নিজেদের মধ্যে কোন্দলের ঘটনায় সহিংসতায় একজন মারা গেছে। এ বিষয়ে সিদ্ধান্ত চেয়ে নির্বাচন কমিশনারদের কাছে ফাইল পাঠানো হয়েছে। তারা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৪ নম্বর ওয়ার্ডে সরকার সমর্থক প্রার্থীর একচেটিয়া ভোট পাওয়ার বিষয়ে তিনি বলেন, এ সংখ্যক ভোট পাওয়া স্বাভাবিক বা অস্বাভাবিক এমন মন্তব্য করার মতো বিশেষজ্ঞ নই। তবে নির্বাচন নিয়ে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ না এলে নির্বাচন খারাপ হয়েছে তা কীভাবে বলবো।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

করোনার কারণে কোনও নির্বাচন পেছাবে না: ইসি সচিব

আপডেট সময় ১১:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০