ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান সরকার অনুমোদন দিলে ক্রসফায়ারও করবে পুলিশ: আইজিপি ব্যবসায়ীকে আটকে চাঁদা দাবি: ডিজিএফআই সদস্যসহ কারাগারে ৬

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন ই বিগুন আগামী ১৪ থেকে ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসছেন। বাংলাদেশের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব পুনর্নিশ্চিত করতে ঢাকা সফরে আসছেন তিনি।

গতকাল মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশে উপ-পররাষ্ট্রমন্ত্রী সবার জন্য যৌথ সমৃদ্ধির সঙ্গে একটি স্বাধীন, উন্মুক্ত, সমন্বিত, শান্তিপূর্ণ এবং নিরাপদ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমাদের অভিন্ন দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাওয়ার উপর আলোকপাত করবেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগুনের ঢাকা সফর কোভিড-১৯ প্রতিক্রিয়া এবং পুনরুদ্ধার প্রচেষ্টা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সহযোগিতার উপরেও আলোকপাত করবে।

ঢাকায় তার সফরের আগে মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী ১২ থেকে ১৪ অক্টোবর ভারত সফর করবেন। সেখানে তিনি ভারত-মার্কিন যুক্তরাষ্ট্রে ফোরামে মূল বক্তব্য দেবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভারতে তার কর্মসূচি ‘মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত কম্প্রিহেনসিভ গ্লেবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’ এবং ওয়াশিংটন ডিসি এবং নয়াদিল্লী কিভাবে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় এবং সারা বিশ্বে শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাকে এগিয়ে নিয়ে যেতে একসাথে কাজ করতে পারে তার উপর আলোকপাত করবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

বটিয়াঘাটায় গুলির ঘটনার পর বিতর্কের মুখে ওসি প্রত্যাহার

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন উপ-পররাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১২:৫৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২০