ঢাকা ১১:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান

আমি ফাঁসির বিরুদ্ধে : জাফরুল্লাহ

আকাশ জাতীয় ডেস্ক:

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজকে নারায়ণগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শহরে জণসংখ্যা ৩০ লাখ। কিন্তু, আপনাদের হাতে কোনো ক্ষমতা নেই। কোনো কিছু হলেই সরকার দ্রুত একটা আশার বাণী শুনিয়ে দেয়। আমরা ধর্ষকদের বিরুদ্ধে যে ফাঁসি চাই, আমি এই ফাঁসির বিরুদ্ধে।

বাংলাদেশে কাঠামোগত হত্যাকাণ্ড এবং নাগরিকের নিরাপত্তা নিয়ে শুক্রবার রাতে নারায়ণগঞ্জ এক গণসংলাপে তিনি এসব কথা বলেন। শহরের শেখ রাসেল পার্কের মঞ্চে এ সংলাপের আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলন।

গণসংলাপে প্রধান অতিথির বক্তব্যে গণস্বাস্থ্যের এই প্রতিষ্ঠাতা বলেন, এই যে মসজিদের (তল্লা মসজিদে অগ্নিকাণ্ডে) ৩৫ লোক মারা গেছে। এই ৩৫ জনের মধ্যে অর্ধেক মানুষও মারা যেত না, যদি ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মরফিন ইনজেকশন দিয়ে দেয়া হতো। বাসায় দগ্ধদের চিকিৎসা হলো ঠান্ডা পানি দিয়ে। আর হাসপাতালের চিকিৎসা মরফিন ইনজেকশন দিয়ে। ভিক্টেরিয়ায় মরফিনের লাইসেন্স নেই। যদি সেখানে সেই ইনজেকশন দিয়ে দেয়া হতো, তাহলে মানুষ মারা গেলেও কম কষ্ট পেয়ে মারা যেত। আজ সরকার ৫ লাখ টাকা দিয়ে বাহবা দিচ্ছে। একটা জীবনের দাম কি ৫ লাখ টাকা? একটা জীবনের দাম ৫ লাখ নয় ৩০ লাখ হতে হবে এবং পরিবারকে সুযোগ সুবিধা দিতে হবে।

এতে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও তেলা-গ্যাস-খনিজ সম্পদ জাতীয় কমিটির সদস্য আনু মোহাম্মদ, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, সমগীত সংস্কৃতি প্রাঙ্গনের সভাপতি অমল আকাশ, নারায়ণগঞ্জ জেলা নারী সংহতির সম্পাদক পপি রানী সরকার প্রমুখ। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন।

Tag :
আপলোডকারীর তথ্য

আমি ফাঁসির বিরুদ্ধে : জাফরুল্লাহ

আপডেট সময় ১১:৪৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২০