ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্টের পর হয়রানির উদ্দেশ্যে হাজার হাজার আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসীদের মরদেহ বিনা খরচে দেশে আনার উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার দুপুরে প্রকাশ হচ্ছে জুনিয়র বৃত্তি পরীক্ষার ফল নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মঈন খান ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত হামাস অস্ত্র না ছাড়লে পুরো গাজা দখলের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল খামেনির ‘মাস্টারপ্ল্যান’,শীর্ষ নেতৃত্বের মৃত্যু হলেও অচল হবে না ইরান

জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে মাঠ প্রশাসনে কর্মরতদের প্রতি আহ্বান জানিয়েছেন। বিসিএস প্রশাসন একাডেমি আয়োজিত ইউএনও ফিটলিস্টভুক্ত ও কর্মরতদের ওরিয়েন্টেশন কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের জনগণ দ্রুত ও সঠিক সময়ে যথাযথ সেবা প্রাপ্তির জন্য সরকারি অফিসগুলোতে যান। তারা যাতে প্রত্যাশিত সেবা পায়, মাঠ প্রশাসনের কর্মচারীদের সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারি কর্মচারীদের সততা, আন্তরিকতা, মানুষের প্রতি সহানুভূতিসহ বিভিন্ন মানবিক গুণাবলী ধারণ করতে হয়। এসব গুণাবলী না থাকলে জনগণকে প্রত্যাশিত সেবা প্রদান সম্ভব নয়। তাই মাঠ প্রশাসনের কর্মরতদের এসব মানবিক গুণাবলী ধারণ করে জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সরকারি কর্মচারীরা সরকারের প্রতিনিধি। তাদের মাধ্যমে জনগণের সাথে সরকারের সম্পর্ক বজায় থাকে। জনগণের সঙ্গে সরকারি কর্মচারীরা কোনো ধরনের দুর্ব্যবহার করলে, তা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই প্রতিমন্ত্রী জনগণকে হাসিমুখে সেবা প্রদান করে সরকারের ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানান।

বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর বদরুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়ুন কবীর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এছাড়া প্রতিষ্ঠানটির মেম্বার ডিরেক্টিং স্টাফ মাহবুব-উল-আলম, সালেহ আহমেদ মোজাফফর এবং পরিচালক (প্রশিক্ষণ) আবদুল আউয়াল বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট সময় ১১:২৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২০