ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত: ইন্দিরা

আকাশ জাতীয় ডেস্ক: 

ধর্ষণকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত বলে মনে করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

বুধবার (৭ অক্টোবর) নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, আমি মনে করি ধর্ষকদের শাস্তি ফাঁসি হওয়া উচিত। একইসঙ্গে শাহবাগে আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়ে তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

সম্প্রতি ধর্ষণের ঘটনায় আমি দুঃখিত এবং এ ঘটনার তীব্র নিন্দাসহ প্রতিবাদ জানিয়ে ইন্দিরা বলেন, আমাদের অফিসাররা সরাসরি ভিকটিমের বাড়ি যায়। তাদের বিভিন্ন ধরনের সহযোগিতা করে। লিগ্যাল সাপোর্ট থেকে শুরু করে সব ধরণের সহযোগিতা করা হয়।

যারা এ ঘটনাগুলো ঘটাচ্ছে তারা নীতি নৈতিকতা বিবর্জিত, বিকৃত মস্তিষ্কের। এ বিষয়ে সবার একটা কিছু করার দায়িত্ব আছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো পরিবারের। তাদের বাবা মাকে লক্ষ্য রাখতে হবে তার সন্তান কার সঙ্গে মিশে। কারণ নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে উঠে পরিবার থেকে।

তিনি বলেন, দেশের প্রায় ৫০ শতাংশ নারী। তাই আমি নারীদের উদ্দেশ্যে বলবো। ধর্ষক ধর্ষকই, তার অন্য কোনো পরিচয় নেই। সামাজিক রাজনৈতিক কোনোভাবেই তার পরিচয় নেই। ধর্ষক কারও কারও মায়ের সন্তান। আমি সেই মাকে আহ্বান জানাবো ধর্ষক সন্তানকে বর্জন করুন। ধর্ষণকারী কারও না কারও বাবা, আমি সেই সন্তানদের বলবো বাবাকে বর্জন করে। ধর্ষককারী কারও ভাই, তাদের বলবো ধর্ষণকারীকে বর্জন করতে। সামাজের প্রতি আহ্বান জানাই তারা যেন এ ধর্ষণকারীকে সমাজকে প্রত্যাখান করে। সব শিক্ষাপ্রতিষ্ঠান যেন তাদের বহিষ্কার করে। তাহলেই এ ধর্ষণের মতো নির্যাতন আমরা বন্ধ করতে পারবো।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আপনি যথেষ্ট মনে করেন কি না এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা সম্পূর্ণ রূপে আইনের ব্যাপার। আমি আইনজ্ঞ নই। তাই আমি এটা বলতে পারবো না। আইনের বাইরে আমি কিছু বলতে পারি না। তারাই এটা ভালো বলতে পারবে। তবে আমি মনে করি, ধর্ষণের ঘটনা প্রমাণিত হলে, ধর্ষণকারীর অবশ্যই ফাঁসি হওয়া উচিত। ধর্ষকদের বিরুদ্ধে যারা রাস্তায় নামছে আমি তাদের ধন্যবাদ ও অভিনন্দ জানাই। আমি তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হওয়া উচিত: ইন্দিরা

আপডেট সময় ০২:১২:১৯ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০