ঢাকা ০৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শপথ নিলেন এমপি নুরুজ্জামান বিশ্বাস

আকাশ জাতীয় ডেস্ক: 

শপথ নিলেন একাদশ জাতীয় সংসদের উপ-নির্বাচনে পাবনা-৪ আসন থেকে ক্ষমতাসীন আওয়ামী লীগের ব্যানারে নির্বাচিত সংসদ সদস্য মো. নুরুজ্জামান বিশ্বাস।

বুধবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাকে শপথ বাক্য পাঠ করান।

শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

অনুষ্ঠানে ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ মাহাবুব আরা বেগম গিনি এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি উপস্থিত ছিলেন।

এছাড়া নব-নির্বাচিত সংসদ সদস্যের স্ত্রী মোসাম্মৎ রোকেয়া জামানও উপস্থিত ছিলেন। শপথ গ্রহণ শেষে নুরুজ্জামান বিশ্বাস শপথ বইয়ে স্বাক্ষর করেন।

গত ২ এপ্রিল পাবনা-৪ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শরীফের মৃত্যুতে ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

শপথ নিলেন এমপি নুরুজ্জামান বিশ্বাস

আপডেট সময় ০২:০২:০১ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০