ঢাকা ১২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য বিশেষ সুবিধা চালু যেখানে মেয়াদ শেষ, সেখানে আগে সিটি নির্বাচন : মির্জা ফখরুল কুমিল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের ৪ জন ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির রোমহর্ষক তথ্য বিনাভোটের সব জায়গায় মেয়র দিচ্ছে বিএনপি: আসিফ মাহমুদ ‘জুলাইয়ের বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্নকে আঁকড়ে ধরেই এগোতে হবে’:জোনায়েদ সাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবসহ ৩ সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন সরকারি অফিসে কোনো ফাইল যেন আটকে না থাকে: আখতার হোসেন

দেশে উৎপাদিত সিদ্ধ-আতপ চালের নমুনা দেখলেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সারা দেশের সিএসডি ও এলএসডি থেকে সংগৃহীত বোরো এবং আমন মৌসুমে বাংলাদেশে উৎপাদিত সিদ্ধ ও আতপ চালের নমুনা পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি সরকারি গুদামে সংরক্ষিত চালের গুণগত মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

মঙ্গলবার সকালে গণভবনে চাল নিজে হাতে নিয়ে দেখে প্রধানমন্ত্রী এ সন্তোষ প্রকাশ করেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী প্রতি বছর ভাদ্র মাসে গুদামগুলোতে সংগৃহীত নিচের দিকে রক্ষিত চাল উপরে এবং উপরের চাল নিচে রাখার নির্দেশনা দেন; যাতে করে অপেক্ষাকৃত পূর্বে ক্রয়কৃত চাল প্রথমে বিতরণ করা যায়।

প্রধানমন্ত্রী ২০১৯ সালে সংগ্রহ করা চাল অগ্রাধিকার ভিত্তিতে বিতরণের জন্য নির্দেশ দেন। এছাড়া বগুড়ার শান্তাহারে স্থাপিত ওয়্যারহাউসের মতো দেশের অন্যান্য প্রান্তেও খাদ্যশস্য সংরক্ষণের জন্য এ ধরনের আধুনিক গুদাম নির্মাণের নির্দেশ দিয়ে বলেন, এতে দীর্ঘ সময় পর্যন্ত অধিক পরিমাণে খাদ্যশস্য সংরক্ষণ করা সম্ভব হবে। তিনি দেশের সব গুদামে সংগৃহীত চালের তথ্য একটি ডাটাবেজের মাধ্যমে ব্যবস্থাপনার নির্দেশনাও দেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ সময় পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইতালিতে সড়ক দুর্ঘটনায় মাদারীপুরের যুবক নিহত

দেশে উৎপাদিত সিদ্ধ-আতপ চালের নমুনা দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:৩৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০