ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

গণফোরামের নামে অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের এখতিয়ার কারও নেই: ড. কামাল

আকাশ জাতীয় ডেস্ক: 

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া বলেছেন, যে কোনো ব্যক্তি গণফোরামের রাজনীতি ত্যাগ করে নতুন রাজনীতি করতে পারেন। কিন্তু গণফোরামের নামে অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের মাধ্যমে দলকে বিব্রত করার এখতিয়ার কারো নেই। আজ দুপুরে এক যৌথ বিবৃতিতে তারা এ কথা বলেন।

এই দুই নেতা বলেন, গণফোরামের নামে কতিপয় উচ্ছৃঙ্খল ব্যক্তির কর্মকাণ্ড ইতিপূর্বেও আমাদের নজরে এসেছে। তাদেরকে বিধিসম্মতভাবে দল থেকে বহিষ্কার করে গণফোরাম যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছে। এখন আবার বহিষ্কৃতদের সাথে মিলিত হয়ে কয়েকজন সদস্য গঠনতন্ত্র বিরোধী কর্মকাণ্ড, বক্তৃতা বিবৃতির মাধ্যমে ইচ্ছাকৃতভাবে দলের সুনাম নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে। ফলে গঠনতন্ত্র ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আরও কয়েকজন সদস্যকে শোকজ করা হয়েছে। শোকজের জবাব পাওয়ার পর তাদের সম্পর্কে দলীয় সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

গণফোরামের নামে অগঠনতান্ত্রিক কর্মকাণ্ডের এখতিয়ার কারও নেই: ড. কামাল

আপডেট সময় ০৪:৩১:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২০