ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ডিসেম্বরে হাসিনা-মোদীর বৈঠক

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন। করোনা পরিস্থিতির কারণে বৈঠকটি সরাসরি সম্ভব না হলে ভার্চ্যুয়ালি হবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ তথ্য জানান।

ড. মোমেন জানান, ডিসেম্বরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বসবেন। করোনা পরিস্থিতির উন্নতি হলে তারা সরাসরি বৈঠকে বসবেন, আর না হলে দুই প্রধানমন্ত্রী ভার্চ্যুয়ালি বৈঠক করবেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, মঙ্গলবার বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈঠকে সীমান্ত হত্যা, রোহিঙ্গা সঙ্কট, এয়ার বাবল চুক্তি, ৭-৮টি অভিন্ন নদীর পানিবণ্টন নিয়ে আলোচনা হবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবারের বৈঠকে সময় খুব কম। মাত্র এক ঘণ্টা আলোচনা হবে। তাই সব বিষয়ে আলোচনা করা খুব কঠিন হবে।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন জানান, সীমান্ত হত্যা নিয়ে ইতোমধ্যেই আলোচনা হয়েছে, বিজিবি-বিএসএফ ওয়াদা করেছে এ বিষয়ে, আমরা চাই না সীমান্তে কোনো হত্যাকাণ্ড ঘটুক। সেখানে কোনো কিছু ঘটলে যৌথভাবে মনিটরিং করতে আমরা একমত হয়েছি।

তিনি জানান, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্হে খুব ভালো আলোচনা হয়েছে। তারা ইকামা ও ভিসার মেয়াদ বাড়াবেন। একই সঙ্গে বিমানের ফ্লাইট বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ডিসেম্বরে হাসিনা-মোদীর বৈঠক

আপডেট সময় ০৮:২৭:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২০