ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী পদত্যাগ করেছেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর মামুনুল হকের সঙ্গে আসিফ মাহমুদের সৌজন্য সাক্ষাৎ ১০ বছরের গৃহকর্মীকে খুন্তি দিয়ে ছ্যাকা, চিকিৎসক দম্পতি গ্রেফতার তড়িঘড়ি করে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দিচ্ছে ইসরাইল উত্তরায় গৃহকর্মীর ছদ্মবেশে হত্যা ও স্বর্ণালংকার চুরি, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২ আমরা দুর্নীতি করবো না, করতে দেব না : শিক্ষামন্ত্রী

এক বছরের মধ্যেই ঢাকার ৫ প্রকল্প শেষ করবে ভারত

আকাশ জাতীয় ডেস্ক: 

আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকে এ তথ্য জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা নিয়ে হঠাৎ করেই ঢাকায় আসেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা। ১৮ আগস্ট ঢাকায় আসার প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে বৈঠক করেন শ্রিংলা। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা পৌঁছে দেন। ভারতের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারে বিশেষ আগ্রহী মোদীর সেই বার্তাই দিয়েছেন শ্রিংলা।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা অবহিত করেন, আগামী এক বছরের মধ্যেই বাংলাদেশে পাঁচটি প্রকল্প শেষ করবে ভারত।

প্রকল্পগুলো হলো- ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, রামপাল-মৈত্রী বিদ্যুৎকেন্দ্র, আখাউড়া-আগরতলা, চিলাহাটি-হলদিবাড়ি এবং খুলনা-মোংলা রেল সংযোগ।

প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের অংশ হিসেবে ১৮ আগস্ট ঢাকায় আসেন হর্ষ বর্ধন শ্রিংলা। ১৯ আগস্ট তিনি ঢাকা ত্যাগ করেন। ভারতের পররাষ্ট্র সচিব হওয়ার পর এটি ঢাকায় তার দ্বিতীয় সফর। এর আগে চলতি বছরের ২ মার্চ দুইদিনের সফরে ঢাকায় এসেছিলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

এক বছরের মধ্যেই ঢাকার ৫ প্রকল্প শেষ করবে ভারত

আপডেট সময় ১১:৩৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২০